সর্বশেষ

জটিল রোগে মাঠের বাইরে শ্রীলঙ্কান পেসার পাথিরানা

  • 5:03 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না মাথিশা পাথিরানার। শ্বাসনালীর সংক্রমণের জন্য আপাতত মাঠের বাইরে আছেন শ্রীলঙ্কার এই পেসার। হাঁটুর চোট থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না আরেক পেসার দিলশান মাদুশাঙ্কার।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক দল ঘোষণা করেছে।

পেসার মাদুশাঙ্কার জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন ইশান মালিঙ্গা।

নুয়ানিদু ফার্নান্দো, মিলান রাত্নায়েকে, নিশান মাদুশকা ও দুনিথ ওয়েলালাগের জায়গা হয়নি ওয়্নডে দলে। চারজনই খেলবেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের রাইজিং স্টার্স টুর্নামেন্টে। তাদের জায়গায় এসেছেন লাহিরু উদারা, কামিল মিশারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও প্রমোদ মাদুশান।

টি-টোয়েন্টি দলে পাথিরানার জায়গায় এসেছেন আসিথা ফার্নান্দো।

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে বিদায় নেওয়া দল থেকে আরও চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারাত্নে ও বিনুরা ফার্নান্দো। দলে ফিরেছেন ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে, দুশান হেমান্থা ও ইশান মালিঙ্গা।

রাওয়ালপিন্ডিতে আগামী মঙ্গলবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭ নভেম্বর একই মাঠে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টুর্নামেন্টের অন্য দল জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক) পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রাত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, দুশমন্থা চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, ইশান মালিঙ্গা।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক) পাথুম নিসাঙ্কা, কুসাল পেরেরা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশান হেমান্থা, দুশমান্থা চামিরা, নুয়ান থুশারা, আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au