সর্বশেষ

স্পেনের স্কোয়াডে ফিরেছেন ইয়ামাল ও ফোরনালস

  • 5:08 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-সাম্প্রতিক সময়ের চোট সমস্যা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্পেন দলে রাখা হয়েছে লামিনে ইয়ামালকে। লুইস দে লা ফুয়েন্তের মতে, এই মুহূর্তে ‘নিখুঁত অবস্থায়’ আছেন বার্সেলোনা তারকা। তরুণ এই উইঙ্গারকে তাড়াহুড়া করে ফেরানো হয়নি বলেই মনে করছেন স্পেন কোচ।

এই মাসে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন দে লা ফুয়েন্তে। চার বছর পর দলে ফিরেছেন পাবলো ফোরনালস। রিয়াল বেতিসের ২৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ৬ ম্যাচের সবশেষটি খেলেছেন ২০২১ সালে।

ফিরেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তও। গত মাসের দুই ম্যাচের মতো এবারও দলে জায়গা পাননি অভিজ্ঞ ফরোয়ার্ড আলভারো মোরাতা। চোটের কারণে নেই উইঙ্গার নিকো উইলিয়ামস।

ইয়ামাল ও ফোরনালসের ফেরাটাই সবচেয়ে উল্লেখযোগ্য খবর। দীর্ঘস্থায়ী কুঁচকির চোট কয়েক সপ্তাহ ভোগানোর পর ধীরে ধীরে ছন্দে ফিরছেন ইয়ামাল। গত রোববার লা লিগায় এলচের জালে বল পাঠানোর পর চ‍্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে চমৎকার একটি গোল করেন তিনি।

ওই চোটে গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে তিনি খেলতে পারেননি। প্রথমে যদিও তাকে নিয়েই দল ঘোষণা করেছিলেন স্পেন কোচ। এর কয়েক ঘণ্টা পর তার চোটের কথা জানায় বার্সেলোনা।

ইয়ামালের চোট নিয়ে সাম্প্রতিক সময়ে তার ক্লাব ও জাতীয় দলের মধ্যে টানাপোড়েনও কম হয়নি। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে তাকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। স্পেন দল ঠিকমতো তার যত্ন নেয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি। সেই অভিযোগ উড়িয়ে দেন স্পেন কোচ।

আসছে দুই ম্যাচের দল ঘোষণার সংবাদ সম্মেলনে লুইস দে লা ফুয়েন্তে বললেন, খেলার জন্য এখন খুব ভালো অবস্থায় আছেন ১৮ বছর বয়সী ইয়ামাল।

“তার সবশেষ ম্যাচটি দেখেছি এবং আমি বিশ্বাস করি, সে নিখুঁত অবস্থায় আছে। তার কোচ বলেছে, সে খেলার জন্য প্রস্তুত। সে সবসময় যেমন থাকে, তেমন খেলোয়াড় হিসেবেই ফিরে এসেছে, আমরা তা উদযাপন করছি। যতক্ষণ আমরা উপযুক্ত মনে করি, ততক্ষণ সে আমাদের সঙ্গে থাকবে।”

“আমাদের খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ আছে এবং আমাদের সেরা খেলোয়াড়দের মাঠে নামাতে হবে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ এবং আমরা সেরা খেলোয়াড়দের আমাদের সঙ্গে রাখতে চাই।”

ঘরের মাঠে আগামী ১৫ নভেম্বর জর্জিয়া ও এর তিন দিন পর তুরস্কের মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। তুরস্ক ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া। বুলগেরিয়া এখনও পয়েন্ট পায়নি।

গ্রুপের শীর্ষ দল সরাসরি পাবে ২০২৬ বিশ্বকাপের টিকেট। রানার্সআপকে খেলতে হবে প্লে-অফে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au