সর্বশেষ

আইপিএলের আগামী আসরে খেলবেন ধোনি

  • 5:26 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-চেন্নাই সুপার কিংস (সিএসকে) ভক্তদের জন্য এ যেন স্বস্তির খবর-আইপিএলের ফ্রাঞ্চাইজিটির কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনই থামছেন না। আইপিএলের পরবর্তী মৌসুমেও তাকে দেখা যাবে হলুদ জার্সিতে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে সিএসকে নিজেই।

দলের সিইও কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে বলেছেন, “হ্যাঁ, ধোনি আমাদের জানিয়েছেন যে তিনি পরের মৌসুমেও খেলবেন।” দীর্ঘদিনের এই কর্মকর্তা যিনি ধোনির মতো ২০০৮ সাল থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন কয়েকদিন আগে এক তরুণ ভক্তকে ধোনির উপস্থিতি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

ধোনির বয়স এখন ৪৪। প্রতি মৌসুমেই তার অবসরের গুঞ্জন ওঠে, কিন্তু পাঁচবারের শিরোপাজয়ী এই অধিনায়কের থেমে যাওয়ার কোন নাম গন্ধ নেই। ২০২৬ আইপিএলে অংশ নিলে এটি হবে তার ১৭তম মৌসুম চেন্নাইয়ের হয়ে এবং ১৯তম আইপিএল আসর সামগ্রিকভাবে।

সিএসকের হয়ে ইতোমধ্যে ২৪৮ ম্যাচে মাঠে নেমেছেন ধোনি, করেছেন ৪,৮৬৫ রান এবং দলকে নেতৃত্ব দিয়েছেন পাঁচটি শিরোপা জয়ে-২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে। তবে গত মৌসুমে দলটি ছিল একেবারে নিচের দিকে, যেখানে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে ধোনিই নেতৃত্ব দেন। ধারণা করা হচ্ছে, আগামী মৌসুমে উচ্চতায় শেষ করতে চান এই কিংবদন্তি।

এর মধ্যেই আইপিএল ট্রান্সফার বাজারে নতুন আলোচনায় এসেছে সিএসকে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে। ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যে দুই দলের মধ্যে পুনরায় যোগাযোগ স্থাপিত হয়েছে এবং প্রয়োজনে কোনো শীর্ষস্থানীয় সিএসকে খেলোয়াড়কে বিনিময়ে পাঠানোর সম্ভাবনাও রয়েছে।

রাজস্থানের মালিক মনোজ বাদালে বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং জানা গেছে, তিনি চেন্নাইয়ের পাশাপাশি লখনৌ, কলকাতা ও দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যোগাযোগ রেখেছেন।

আগামী ১৫ নভেম্বর খেলোয়াড় রিটেনশনের শেষ সময়সীমা। তার আগে ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, কোচ স্টিফেন ফ্লেমিং এবং সিইও বিশ্বনাথন বসে চূড়ান্ত পরিকল্পনা করবেন। ১০ ও ১১ নভেম্বরের বৈঠকেই হয়তো জানা যাবে-ধোনির নেতৃত্বে পরের মৌসুমে নতুন কোন তারকারা থাকছেন সিএসকেতে, আর কে যাচ্ছেন অন্য দলে।

ধোনির ফিরে আসা নিশ্চিত হয়েছে, এখন দেখার বিষয়-তিনি কেমনভাবে শেষ অধ্যায়ের মঞ্চ তৈরি করেন আইপিএল ২০২৬-এ।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au