খেলা

দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেট হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

  • 5:41 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার
২-১ ব্যবধানে সিরিজ জয় পাকিস্তানের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ নভেম্বর-কুইন্টন ডি কক ব্যাট হাতে আরেকবার আলো ছড়ালেন। কিন্তু পাকিস্তানের তিন স্পিনার তাকে ছাপিয়ে গেলেন। বিশেষ করে আবরার আহমেদের ঘূর্ণি জাদুতে দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দাঁড়াতে পারেনি।

৩৮তম ওভারে ১৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অথচ ওপেনিং জুটিতে ৭২ রান তুলেছিল তারা। আবরারের সঙ্গে সালমান আগা ও মোহাম্মদ নওয়াজের স্পিনে ৩৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ধস দেখে সফরকারীরা। ফয়সালাবাদের নিচু উইকেটে ১৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ১৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। সিরিজ ট্রফি তারা হাতে নিয়েছে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।

লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ডি ককের ওপেনিং জুটি ছিল দৃঢ়। ১৫তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন সালমান। ৩৯ রান করেন প্রিটোরিয়াস। দলীয় ১০৬ রানে ডি কক ইনিংস সর্বোচ্চ ৫৩ রানে নওয়াজের শিকার হন। আর কেউ দাঁড়াতে পারেননি। এরপর সর্বোচ্চ ১৬ রান আসে ম্যাথু ব্রিজকে ও একাবায়োমজি পিটারের ব্যাটে।

আবরার ১০ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে পান নওয়াজ, সালমান ও শাহীন শাহ আফ্রিদি।

পাকিস্তানের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। ইনিংসের দ্বিতীয় বলে ফখর জামান ডাক মারেন নান্দ্রে বার্গারের বলে বোল্ড হয়ে। এরপর সাইম আইয়ুবের সাবলীল ব্যাটিংয়ে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের।

লক্ষ্য থেকে ১৪ রান দূরে থাকতে সাইম আউট হন ইনিংস সেরা ৭৭ রান করে। তার ৭০ বলের ইনিংসে ছিল ১১ চার ও ১ ছয়। বাবর আজম করেন ২৭ রান। ৩২ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান সালমানকে (৫*) নিয়ে দলকে জয়ের বন্দরে নেন।

২৬তম ওভারের প্রথম বলে ৩ উইকেটে ১৪৪ রান করে পাকিস্তান।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au