সর্বশেষ

মোহামেডানের সদস্য হতে গেলে গুনতে হবে ১০ লাখ টাকা

  • 5:58 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ নভেম্বর-বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। ২০১১ সালে ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়। স্থায়ী সদস্য ক্লাবের শেয়ার হোল্ডার। স্থায়ী সদস্য অর্ন্তভুক্তি ক্লাবের অন্যতম আয়ের উৎস। ঐতিহ্যবাহী ক্লাবের সদস্য হতে এখন থেকে গুণতে হবে ১০ লাখ টাকা। আজ ঢাকা ক্লাবে মোহামেডানের বিশেষ সাধারণ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ইজিএমে সভাপতিত্ব করেন সভাপতি ও সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.)।

গঠনতন্ত্রে পরিবর্তন আনতে বিশেষ সাধারণ সভা প্রয়োজন। সদস্য হওয়ার জন্য আর্থিক অনুদান, মাসিক চাদা বৃদ্ধির বিষয়টি অনুমোদন নেয়ার জন্যই মূলত আজকের বিশেষ সভার আয়োজন। মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য হতে এত দিন লাগত ৩ লাখ টাকা (গঠনতন্ত্র পরিবর্তনের জন্য সদস্যদের দেয়া চিঠিতে ১ লাখ)। এখন সেটা বেড়ে দশ লাখ হয়েছে। এর মধ্যে সাত লাখ টাকা এককালীন অনুদান এবং ৩ লাখ টাকা সার্ভিস চার্জ। মাসিক চাদার পরিমাণও তিনশ’ থেকে বাড়িয়ে পাঁচশ করা হয়েছে। স্থায়ী সদস্য ছাড়া ডোনার (দাতা) সদস্য হওয়ারও সুযোগ রয়েছে। এজন্য আগে ৫ লাখ টাকা লাগত। এখন সেটা বেড়ে ২৫ লাখ হয়েছে। গঠনতন্ত্রের ৯ এর বি ধারায় আজ এই সংশোধন হয়েছে।

মোহামডোনের বিদ্যমান গঠনতন্ত্রে ছিল পরিচালনা পর্ষদে কেউ একই পদে টানা দুই বারের বেশি থাকতে পারবে না। এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় আবার পরিচালনা পর্ষদে আসতে পারবে। ৪০ নম্বর অনুচ্ছেদে থাকা এই ধারা আজ বিলুপ্তি হয়েছে। এখন টানা কয়েকবার পরিচালনা পর্ষদে থাকতে আর বাধা নেই।

মোহামডোন ক্লাবের পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর। ২০২১ সালে সর্বশেষ নির্বাচন হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ মেয়াদ উত্তীর্ণ। মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এই প্রসঙ্গে বলেন,‌ ‘আদালত ক্লাব নির্বাচন আয়োজনের একটি নিদের্শনা দিয়েছে। সেটা ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে।’ আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। মোহামেডান আদালতের নির্দেশনা মোতাবেক ফেব্রুয়ারির আগেই নির্বাচন করবে নাকি আদালতের কাছে পুনরায় সময় চাইবে নির্বাচন আয়োজনের সেটাই দেখার বিষয়।

মোহামেডান দেশের তিন শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে অংশগ্রহণ করে। ফুটবল মৌসুম চলমান এবং বিদেশি ফুটবলারের পারিশ্রমিক পরিশোধ না করায় ফিফা মোহামডোনের ফুটবলার নিবন্ধনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আজ ইজিএমে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে ফুটবলে চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আর্থিক সংকট উত্তরণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।

মোহামেডানের সদস্য অনেক সাবেক তারকা ক্রীড়াবিদ। দাবাড়ু নিয়াজ মোরশেদ, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, হকির তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিসহ আরো অনেকেই ইজিএমে উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au