সর্বশেষ

মেয়ের বিশ্বকাপ জয়ে চাকরি ফিরে পাচ্ছে বাবা

  • 6:02 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ নভেম্বর-দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকেই খেলোয়াড়দের সাফল্যের পেছনের নানা ঘাত-প্রতিঘাতের গল্প উঠে আসছে। তেমনই এক গল্পে এবার আনন্দের মাত্রা যোগ হলো। ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ২২ বছর বয়সী ক্রিকেটার ক্রান্তি গৌড়ের চাওয়া পূরণ করে তার বাবাকে চাকরিতে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স করা এই তরুণী বোলার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি আমার বাবার হারানো সম্মান ফেরত চাই।”

ভোপালে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব তাকে সম্মানিত করার সময় সেই চাওয়া পূরণের আশ্বাস দেন।

২০১২ সালে নির্বাচনী দায়িত্বে গাফিলতির কারণে ক্রান্তির বাবা মুন্নালাল গৌড়কে পুলিশ কনস্টেবল পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল। বাবার এই সাসপেনশনের পর থেকেই তাদের পরিবার আর্থিক কষ্টের সঙ্গে সংগ্রাম করে আসছিল।

সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “তোমার পরিবারের কষ্টের কথা আমি জেনেছি। রাজ্য সরকারের কাছে আবেদন করার নিয়ম রয়েছে। আমরা নিয়ম অনুযায়ী তোমার বাবাকে চাকরিতে ফিরিয়ে আনার জন্য কাজ করবো।”

আট সদস্যের পরিবারের ভরণপোষণ করতে মুন্নালাল গৌড়ের বড় ছেলে (ক্রান্তির দাদা) বাস কন্ডাক্টরের কাজ করতেন। বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাসের কথা শুনে সংবর্ধনা মঞ্চে মা নীলম সিং গৌড়ের পাশে থাকা তরুণী ক্রান্তি গৌড় আবেগ ধরে রাখতে পারেননি।

ক্রান্তি এই বিশ্বকাপে ৮টি ম্যাচে ৯টি উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au