সর্বশেষ

বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন এশিয়ান আর্চারির সভাপতি নির্বাচিত

  • 6:07 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ নভেম্বর-ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কংগ্রেসের নির্বাচনে সাউথ কোরিয়ান প্রতিদ্বন্দ্বী থমাস হানকে ২৯-৯ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। আগামী চার বছরের জন্য এশিয়ান আর্চারির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাজীব।

ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এদিন দুপুরের পর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এশিয়ান আর্চারি কংগ্রেস এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৩৮ জন ভোটার অংশগ্রহণ করেছিলেন।

টানা পাঁচবারের এবং বর্তমান প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান এবার নির্বাচন করেননি। ২০০৫ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এবারের নির্বাচনে প্রার্থী হননি তিনি।

বাংলাদেশের আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ। বর্তমানে ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য এবং দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া এশিয়ান আর্চারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au