বিনোদন

কণ্ঠ অভিনেত্রী হিসেবে বড় পরিসরে হাজির হচ্ছেন শ্রদ্ধা

  • 3:17 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

মেলবোর্ন, ৯ নভেম্বর- অন্যের কণ্ঠ নকল করার হিডেন ট্যালেন্ট আছে শ্রদ্ধা কাপুরের। বিভিন্ন সাক্ষাৎকারে মাঝে মাঝে পাওয়া যায় তাঁর এ প্রতিভার পরিচয়। এবার কণ্ঠ অভিনেত্রী হিসেবে আরও বড় পরিসরে হাজির হচ্ছেন শ্রদ্ধা। ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া’র সিকুয়েল আসছে এ মাসেই। ‘জুটোপিয়া ২’-এর হিন্দি সংস্করণে জুডি হপস চরিত্রে শোনা যাবে শ্রদ্ধা কাপুরের কণ্ঠ।

গতকাল মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস ইন্ডিয়া। সেখানে হাজির ছিলেন শ্রদ্ধা। এ চরিত্রে কণ্ঠ দিতে পেরে কতটা উচ্ছ্বসিত তিনি, জানান সে কথা। শ্রদ্ধা কাপুর বলেন, ‘হিন্দিতে জুডি হপস চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে জুটোপিয়া ২-তে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। শুধু আমি নই, আমার পরিবারের সদস্যরাও কাজটি নিয়ে উচ্ছ্বসিত।’

জুটোপিয়া ২-তে শ্রদ্ধার যুক্ত হওয়ার খবর জানাতে একটি বিশেষ ট্রেলার বানিয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস ইন্ডিয়া। দুই মিনিটের ওই ট্রেলারে দেখা যাচ্ছে, ড্রেসিং রুমে চরিত্র অনুযায়ী পোশাক খুঁজছেন শ্রদ্ধা। জুডি হপসের পোশাক পেয়েই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। শুটিং শুরু হতেই খবর আসে, একটি আংটি হারিয়ে গেছে। জুডি হপসের মতো করে তদন্ত শুরু করে শ্রদ্ধা। আংটি খুঁজে পাওয়া যায়। এরপর আসে জুটোপিয়া ২-এর কিছু ঝলক। ভয়েসওভারে শোনা যায় শ্রদ্ধার কণ্ঠ। জুডি হপসের ভঙ্গিতেই সিনেমাটির বর্ণনা দিতে থাকেন তিনি। জানা গেছে, জুটোপিয়ার সিকুয়েল যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২৬ নভেম্বর। আর ভারতে দেখা যাবে ২৮ নভেম্বর থেকে।

জুটোপিয়ার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছে জুটোপিয়া নামের এক অদ্ভুত রাজ্যের গল্প। জুটোপিয়া জীবজন্তুদের শহর। সব প্রাণী একসঙ্গে বসবাস করে। জুডি হপস নামের এক খরগোশের ইচ্ছা পুলিশ অফিসার হওয়ার। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে প্রথম খরগোশ হিসেবে পুলিশ বিভাগে চাকরি পায় জুডি। কিন্তু চাকরির কিছুদিন না যেতেই শহরে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা। জুডিও দমবার পাত্র নয়। কোমর বেঁধে লেগে পড়ে রহস্য উদ্‌ঘাটনে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au