বিনোদন

অনেক কিছুতেই নীরবে লড়াই করে জিততে হয়েছে: দীপিকা

  • 9:55 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ৯ নভেম্বর- বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই এখন সাফল্যের নতুন শিখরে। ইন্ডাস্ট্রিতে পা রেখেই একসময় যিনি উচ্চারণ নিয়ে তীব্র ঠাট্টার শিকার হয়েছিলেন, সেই তিনি এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। এখন অভিনেত্রী ৫০০ কোটি রুপি সম্পত্তির মালিক। সম্প্রতি এক অভাবনীয় উদ্যোগে মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন।

এখন থেকে আমেরিকা, ভারত, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার অসংখ্য মানুষ অভিনেত্রীর পরিচিত কণ্ঠ শুনতে পাবেন। নিজের এই নতুন জার্নির খবর দীপিকা নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম, যাকে এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআই নিয়েও নিজের ভাবনা স্পষ্ট করেছেন অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন বলেন, আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনোই নিতে পারবে না, তা হলো—মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে, যা শুধু মানুষের।

শুরুর দিকের সেই কঠিন সময়ের কথা তুলে ধরে দীপিকা বলেন, এ মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল, যখন বলিউডে আমার সদ্য পথচলা শুরু, তখন আমার কণ্ঠস্বর আমার উচ্চারণ নিয়ে তুমুল ঠাট্টা করা হতো।

অভিনেত্রী বলেন, এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।

তিনি বলেন, নিজের অভিনয় দক্ষতা ও দৃঢ়তার জোরে আজ বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছি। পরিশ্রমিকের প্রতিদান হিসাবে অভিনেতাদের সমপরিমাণ অর্থগ্রহণ করছি। এ ছাড়া ইন্ডাস্ট্রিতে সবার জন্য সমান সুযোগ-সুবিধার দাবিতেও সবসময় সোচ্চার তিনি।

 

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au