বিনোদন

চলে গেলেন ‘জেমস বন্ড’-খ্যাত চলচ্চিত্র পরিচালক লি. তামাহরি

  • 9:57 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার

মেলবোর্ন, ৯ নভেম্বর- ‘জেমস বন্ড’-খ্যাত চলচ্চিত্র পরিচালক লি. তামাহরি মারা গেছেন। বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তামাহরির পরিবার রেডিও নিউজিল্যান্ডকে জানায়, দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন তিনি। নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

পরিবার এক বিবৃতিতে জানায়, কারিশমাটিক ও অসাধারণ সৃষ্টিশীল এই মানুষটি মাওরি শিল্পীদের পর্দায় বাইরেও সমানভাবে তুলে ধরেছেন। তাঁকে হারানো সত্যিই এক অপূরণীয় ক্ষতি।

১৯৫০ সালে ওয়েলিংটনে জন্ম নেওয়া তামাহরি ছিলেন মাওরি ও ব্রিটিশ বংশোদ্ভূত। ৭০–এর দশক থেকে তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রশিল্পে কাজ শুরু করেন। জিওফ মারফির একাধিক সিনেমায় টেকনিশিয়ান হিসেবে যুক্ত ছিলেন তিনি। এছাড়া নাগিসা ওশিমার আন্তর্জাতিক প্রযোজনা ‘মেরি ক্রিসমাস, মি. লরেন্স’-এ তিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন।

পরিচালক হিসেবে বড় পরিচিতি পান ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’ দিয়ে-অকল্যান্ডে টিকে থাকা এক মাওরি পরিবারের সংগ্রাম ও সহিংসতা নিয়ে নির্মিত তীব্র ড্রামা। মুক্তির পর ছবিটি নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হয় এবং আন্তর্জাতিক মঞ্চেও আলোচিত হয়।

এর সফলতার পর তিনি হলিউডে কাজের সুযোগ পান। নিক নল্টে ও চাজ প্যালমিন্টেরি অভিনীত পিরিয়ড নোয়ার ‘মালহোল্যান্ড ফলস’ পরিচালনা করেন তিনি।

তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ ২০০২ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ছবি ‘ডাই অ্যানাদার ডে’। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করে।
সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au