বিনোদন

বলিউডে নতুন রেকর্ড গড়তে চলেছেন শাহরুখ

  • 10:00 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার

মেলবোর্ন, ৯ নভেম্বর- বলিউডে নতুন রেকর্ড গড়তে চলেছেন কিং খান শাহরুখ। তার আসন্ন সিনেমা ‘কিং’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে—বাজেট, অ্যাকশন, এবং পরিসর সব দিক থেকেই এটি হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। কিন্তু আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল সেট ও চমকপ্রদ অ্যাকশন দৃশ্য যুক্ত হওয়ায় বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। এর সঙ্গে এখনো যুক্ত হয়নি প্রোমোশন বা বিপণনের খরচ।

প্রথমে সিনেমাটি পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, একটি সীমিত বাজেটের থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ দায়িত্ব নেন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো গল্প ও কনসেপ্ট নতুনভাবে সাজান। লক্ষ্য—ভারতীয় দর্শকদের এমন অ্যাকশন অভিজ্ঞতা উপহার দেওয়া, যা বলিউডে আগে কখনও দেখা যায়নি।

‘কিং’-এ থাকছে ছয়টি দৃষ্টিনন্দন অ্যাকশন সিকোয়েন্স—তিনটি বাস্তব লোকেশনে ও তিনটি বিশেষভাবে নির্মিত সেটে। জানা গেছে, শাহরুখের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।

গৌরী খান ও মমতা আনন্দের প্রযোজনায় তৈরি হচ্ছে এই বিশাল প্রকল্প, যেখানে শাহরুখ নিজেও প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

২০২৬ সালে মুক্তির লক্ষ্যে কাজ এগোচ্ছে দ্রুত। বলিউড বিশ্লেষকদের মতে, ‘কিং’ শুধু শাহরুখের ক্যারিয়ারের নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au