বিনোদন

‘প্রেম কি শাদি’ বদলে হলো ‘ইয়ে প্রেম মোল লিয়া’

  • 2:50 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
মেলবোর্ন, ১০ নভেম্বর- আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন সুরজ বরজাতিয়া। শুরুর দিকে ছবিটির নাম ছিল ‘প্রেম কি শাদি’। এবার শোনা যাচ্ছে, ছবিটির নাম বদলে রাখা হয়েছে ‘ইয়ে প্রেম মোল লিয়া’।

সম্প্রতি রবীন্দ্র সিং ভাদৌরিয়া নামে এক ফটোগ্রাফার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন যেখানে ছবিটির ক্ল্যাপবোর্ডের পাশে একটি ডিএসএলআর ক্যামেরা রাখা আছে।ক্ল্যাপবোর্ডে স্পষ্টভাবে ছবির নাম উল্লেখ করা হয়েছে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’।

মিড-ডে-এর এক প্রতিবেদন অনুসারে, কান্দিভালিতে এক সপ্তাহব্যাপী শুটিং সম্পন্ন হয়েছে। এই শিডিউলে সুরজ বরজাতিয়া বিশাল আকারে শুটিং করেছেন, যেখানে আয়ুষ্মান খুরানা, শর্বরী, অন্যান্য অভিনেতা এবং ২০০ জন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার রয়েছেন।

মিড-ডে-র প্রতিবেদনে আরো বলা হয়েছে, ছবির পরবর্তী শিডিউল এই সপ্তাহে।মেহবুব স্টুডিওতে হবে শুটিং। বান্দ্রার শুটিং ভেন্যুতে, দলটি ৮০ ভাগ শুটিং শেষ করার পরিকল্পনা করেছে, যার পরে কিছু বাইরের অংশ বাকি থাকবে।

সব কিছু ঠিকঠাক থাকলে, সিনেমাটির শুটিং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে। জানা গেছে, ছবিটিতে অনুপম খের, সীমা পাহওয়া এবং সুপ্রিয়া পাঠকও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au