বিনোদন

ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জনে ক্ষোভ প্রকাশ সহধর্মিণী হেমা মালিনীর

  • 3:59 pm - November 11, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

মেলবোর্ন, ১১ নভেম্বর- ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল ‘মারা গেছেন’- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সহধর্মিণী হেমা মালিনী। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‌‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন সে সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’

মঙ্গলবার সকাল থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র সিং দেওল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তাঁর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়।

এ সপ্তাহের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমরাতে সালমান খান, শাহরুখ খান, তাঁর ছেলে আরিয়ান খান, গোবিন্দ ও আমিশা প্যাটেল হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর হেমা মালিনী, সানি দেওল ও পুরো পরিবার হাসপাতালে উপস্থিত ছিলেন।

বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র ছয় দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ২৪৭টি।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au