আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর
ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…
মেলবোর্ন, ১৪ নভেম্বর- বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সেই ছোট্ট কলেজ সহকারী ‘মিলিমিটার’। যার হাসি ও উপস্থিতি মুহূর্তেই দর্শকের মন জয় করেছিল, তিনি ফের ফিরছেন আলোচনায়। দীর্ঘ বিরতির পর সেই প্রিয় মুখকে ঘিরে এমন এক খবর সামনে এসেছে, যা যেন নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে সিনেমাপ্রেমীদের হৃদয়ে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ে করেছেন মিলিমিটার’ খ্যাত অভিনেতা রাহুল কুমার। তবে তার স্ত্রী কোনো বলিউড সুন্দরী নন, বরং সুদূর তুরস্কের বাসিন্দা কেজিবান ডোগান। সদ্যই তাদের বিয়ের কিছু ছবি এবং একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে, যা এই অভিনেতাকে নিয়ে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু।
জানা যায়, দিল্লিতে সম্প্রতি এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েন রাহুল কুমার ও তার স্ত্রী কেজিবান। সেখানেই তাদের পরিচয় এবং প্রেম প্রকাশ্যে আসে।
এ বিষয়ে অভিনেতার স্ত্রী কেজিবান ডোগান জানান, তাদের এই প্রেমের কাহিনির সঙ্গে ‘থ্রি ইডিয়টস’-এর গভীর সংযোগ রয়েছে। তিনি বলেন, ‘আমি যখন এই সিনেমাটি দেখেছিলাম, তখন তাকে (রাহুলকে) টেক্সট করি। সে এখানে অভিনেতা ছিল, মিলিমিটার নামে—মনে আছে? এরপর আমাদের কথা শুরু হয়। সেটা প্রায় ১৪ বছর আগের কথা।’ অর্থাৎ, রাহুলের সিনেমার চরিত্রটিই মূলত এই দুজনের মধ্যে প্রথম সংযোগ তৈরি করে দিয়েছিল।
তবে রাহুল কুমার ও কেজিবান ডোগান চলতি বছরের ৪ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি তাদের বিয়ের এই ছবি ভাইরাল হলে নজরে আসে নেটিজেনদের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au