আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর
ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…
মেলবোর্ন ১৬ নভেম্বর- চতুর্থ বিবাহবার্ষিকীতে জীবনে এসেছে সবচেয়ে আনন্দের মুহূর্ত। বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার পরিবারে এসেছে কন্যাসন্তান। শনিবার (১৫ নভেম্বর) সকালে ইনস্টাগ্রাম পোস্টে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তারা।
রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রাম পোস্টে তারা লেখেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।’
ভাল খবরে ভক্তদের আনন্দ ভাগাভাগি করতে ইনস্টাগ্রামে যৌথ পোস্ট দিয়েছেন রাজকুমার ও পত্রলেখা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তবে চিকিৎসক ও পরিবারের সদস্যদের মতে, নবজাতককে নিয়ে বাড়ি ফেরা কিছুদিন সময় লাগতে পারে।
উল্লেখযোগ্য, প্রায় এক দশক আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে রাজকুমার ও পত্রলেখার প্রথম দেখা হয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। ২০১৪ সালে তারা প্রেমের বিষয়টি প্রকাশ করেন; সেই সময় তারা একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় কাজ করছিলেন। দীর্ঘ বন্ধুত্বের পর ২০২১ সালের নভেম্বর মাসে তারা একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au