বিশ্ব

বৃষ্টির সংকট মোকাবিলায় আকাশে ‘মেঘের বীজ’ ছড়াচ্ছে ইরান

  • 1:35 pm - November 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ নভেম্বর- দীর্ঘ খরা ও পানিসঙ্কটের চাপ কমাতে ইরান আবারও মেঘে বীজ বপনের কার্যক্রম শুরু করেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহজুড়ে বিভিন্ন প্রদেশে বিশেষ বিমান ব্যবহার করে মেঘে রাসায়নিক উপাদান ছড়ানো হচ্ছে, যাতে বৃষ্টি সৃষ্টি ত্বরান্বিত হয়।

মেলবোর্ন, ১৭ নভেম্বর- ইরানের পরিবেশ ও আবহাওয়া কর্মকর্তারা বলেন, খরা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে পানি সংকট তীব্র হওয়ায় বিকল্প উপায়ে বৃষ্টির চেষ্টা করা ছাড়া আর কোনো পথ নেই। এই কার্যক্রমে মূলত সিলভার আয়োডাইড ও লবণজাতীয় উপাদান মেঘে ছড়ানো হচ্ছে, যা বর্ষণ বাড়াতে সহায়তা করে।

সরকার জানায়, বৃষ্টির প্রকল্পটি সেনাবাহিনী, পরিবেশ মন্ত্রণালয় এবং আবহাওয়া সংস্থার সমন্বয়ে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি প্রদেশে পরীক্ষামূলকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে বলে দাবি করা হয়েছে।

তবে সমালোচকেরা বলছেন, প্রযুক্তিটি পুরোপুরি নির্ভরযোগ্য নয় এবং খরার মূল কারণ সমাধানের জন্য পানি ব্যবস্থাপনা সংস্কার জরুরি। বিজ্ঞানীরাও মনে করেন, মেঘের অবস্থান, তাপমাত্রা ও আর্দ্রতার ওপর নির্ভর করায় কাঙ্ক্ষিত ফল সবসময় পাওয়া যায় না।

ইরান সরকার বলছে, খরা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিক সঙ্কট কাটাতে এই প্রকল্প অব্যাহত থাকবে।

সুত্রঃ  এএফপি

এই শাখার আরও খবর

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সরিয়ে নতুন ইতিহাস তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়: তানজীমউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের নামে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র, ঘটনা ও স্মারক সরিয়ে দিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে নতুন ইতিহাস তৈরির…

ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার

ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ। বিশ্বকাপের পরই জাতীয় দলে আর না ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। এবার তাঁর সেই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত…

লালদিয়া টার্মিনাল সম্প্রসারণে কর্ণফুলীতে সংকটের আশঙ্কা

চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণের অংশ হিসেবে কর্ণফুলী নদীর মোহনায় নির্মাণ করা হচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। প্রকল্পটি বাংলাদেশের সমুদ্রবন্দর সক্ষমতা বাড়ানো, বড় জাহাজে পণ্য পরিবহন সহজ করা…

ব্লাস্ট ফার্নেস বন্ধ, চাকরি হারাবেন ৫০০-এর বেশি কর্মী

অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ওয়াইয়ালা স্টিলওয়ার্কসের ব্লাস্ট ফার্নেস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কারখানাটির ৫০০ জনের বেশি কর্মী চাকরি হারাতে পারেন। লোহা আকরিককে ইস্পাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au