বাংলাদেশ

মেলবোর্নে ‘হৃদয়ে ৭১’-এর ব্যানারে শেখ হাসিনার সাজানো রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

  • 11:08 pm - November 18, 2025
  • পঠিত হয়েছে:২৪ বার
মিথ্যা রায়ের বিরুদ্ধে মেলবোর্নে বিক্ষোভ—হাতে ইউনুসের ব্যঙ্গচিত্র। ছবি: ওটিএন্ বাংলা

মেলবোর্ন, ১৮ নভেম্বর: অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘হৃদয়ে ৭১’-এর ব্যানারে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত “সাজানো ও প্রহসনমূলক” রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় টার্নেইট-এর জুলিয়া গিলার্ড লাইব্রেরির প্রাঙ্গণে অবস্থিত একুশে শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত প্রবাসীরা বাংলাদেশের দীর্ঘসময়ের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়কে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার সাজানো মামলা বলে নিন্দা জানান।

“আইসিটি এখন ক্যাঙারু কোর্টের রূপ নিয়েছে” – বক্তারা

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে দেখছি যে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ন্যায়বিচারের পরিপন্থী এবং জনতার প্রত্যাশার সম্পূর্ণ বিরোধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন স্বৈরাচারী, পক্ষপাতদুষ্ট ও ক্যাঙারু কোর্টে রূপ নিয়েছে, যেখানে মিথ্যা সাক্ষ্য ও সাজানো প্রমাণের ওপর ভিত্তি করে রায় লেখা হচ্ছে।”

এই সময় অনেকে ড. মোহাম্মদ ইউনুসের ব্যঙ্গাত্মক কার্টুন সম্বলিত পোস্টার হাতে প্রদর্শন করেন। 
সমাবেশে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র হত্যার নেপথ্যে থাকা এই নাটকের মূল চরিত্র কারা তা এখন সবার জানা। জনগণ সময়মতো প্রকৃত বিচার করবে। তারা বলেন বাংলার জনগণ সময় হলে মুহাম্মদ ইউনুসকে ফাঁসির দড়িতে লটকাবেন।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীদের ঐক্য ও প্রতিবাদ

বক্তারা আরও বলেন,
“বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন কোটি মানুষ আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার বিরুদ্ধে এই বিদ্বেষপূর্ণ, ষড়যন্ত্রমূলক এবং পূর্বনির্ধারিত রায়কে ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে। আমরা প্রগতিশীল প্রবাসীরা দেশের মানুষের সঙ্গে সংহতি জানাই এবং এই প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ জানাই।”

ইউনুস সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান

বক্তাদের অভিযোগ,
“ড. ইউনুস পাকিস্তানের পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে ১৯৭১-এর প্রতিশোধের পথে ঠেলে দিচ্ছেন। বাংলার জনগণ এই বেআইনি সরকার এবং তাদের ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বে।”

সমাবেশের শেষাংশে প্রবাসীরা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যস্ততায় ব্যক্ত করেন এবং বিজয়ের মাসে আরো বড় ধরনের প্রতিবাদ সমাবেশে আয়োজনের ঘোষণা দেন।

এই শাখার আরও খবর

ইসলামাবাদ সফর বাতিল উইটকফ-কুশনারের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত ট্রাম্পের

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ নির্ধারিত কূটনৈতিক সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড…

টিকা সংকট: গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

মেলবোর্ন, ২৬ এপ্রিল- টিকা সংকট নিয়ে গণমাধ্যমে কথা বলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে একাধিক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তার…

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড

মেলবোর্ন, ২৬ এপ্রিল- এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au