সর্বশেষ

আয়োজন দেখে মনে হচ্ছিল অবসরে যাচ্ছেন মুশফিক: মুমিনুল

  • 5:01 am - November 20, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ নভেম্বর-মুশফিকুর রহিমের শততম টেস্ট ঘিরে ছিল বিসিবির ছোট সময়ের জমকালো আয়োজন। যা মন কেড়েছে সাবেক অধিনায়ক মুমিনুল হকের। যে কারণে দিন শেষে সংবাদ সম্মেলনে জানালেন বিসিবির এমন আয়োজন দেখে তার মনে হয়েছিল, মুশফিক অবসরে যাচ্ছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রসিকতার ছলে মুমিনুল বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল, এটা (মুশফিক ভাইয়ের সংবর্ধনা দেওয়ার বিষয়টি) রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে। পরে দেখি না, শততম ম্যাচ সেলিব্রেশন হচ্ছে। বাইরের দেশে তো অবসরে গেলে এমন আয়োজন হয়।’

পরে মুশফিককে প্রশংসায় ভাসিয়ে মুমিনুল বলেন, ‘(মুশফিকের) উন্নতি… আমার চেয়ে আপনারা আরও বেশি দেখছেন। আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকি, দেখি। আপনারা সারাদিন মাঠেই থাকেন। তারপর ফেসবুকে… আপনারা অনেক বেশি দেখেছেন। তো আমার মনে হয়, এরকম একটা মানুষ আসলে বাংলাদেশে… আমি জানি না দ্বিতীয়বার কেউ তৈরি হবে কি হবে না অথবা জন্মাবে কিনা।’

ডাবল সেঞ্চুরিও ডিজার্ভ করেন মুশফিক দাবি মুমিনুলের, ‘রান করুক, না করুক- তার জিম, রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে। উনার মধ্যে কোন হতাশাও নেই। সব মেইনটেইন করে চলতে থাকে। তো ওটা আমার কাছে মনে হয় ওটা একটা ফল এখন… উনি ১০০ টেস্ট আসলে উনি ডিজার্ভ করেন। আর এর সঙ্গে কালকে যদি উনি ২০০ করেন, সেটাও উনি ডিজার্ভ করেন।’

এই শাখার আরও খবর

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au