সর্বশেষ

ভারতকে হারানোর পরদিন সুখবর পেলো বাংলাদেশ

  • 5:24 am - November 20, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে জামাল-হামজারা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ নভেম্বর-এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের দেওয়া একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর সুখবর পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০-তে।

জাতীয় স্টেডিয়ামে মাঠে নামার আগে র‍্যাঙ্কিংয়ে দুই দলের দূরত্ব ছিল ৪৬ ধাপ। গত ফিফা উইন্ডোতে ভারতের আগে নেপালের বিপক্ষে খেলেছেন হামজা-শমিতরা। জাতীয় স্টেডিয়ামে ১৩ই নভেম্বর অনুষ্ঠিত সেই ম্যাচে অবশ্য এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকেরা। শেষ মুহূর্তের গোলে ম্যাচ ২-২ গোলে ড্র করেছে নেপাল।

সর্বশেষ হালনাগাদে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তা ছিল ৮৯৪.০৬। বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের। ১৩৬ থেকে ১৪২-এ নেমেছে তারা। নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ (১৮২)।

র‍্যাঙ্কিংয়ের সেরা দশেও হয়েছে অদলবদল। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। তারা পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। ৮ নম্বরে বেলজিয়াম ও ৯-এ রয়েছে জার্মানি।

যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।

এই শাখার আরও খবর

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au