দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ২১ নভেম্বর-মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ। টাইগারদের করা ৪৭৬ রানের জবাবে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান। বিশ্বের ১১ তম ব্যটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরী করে ইতিহাস গড়েন মুশফিক। আর দ্বিতীয় দিন শেষে টাইগাদের চেয়ে ৩৭৮ রানে পিছিয়ে আয়ারল্যান্ড।
স্থানীয় সকাল সাড়ে ৯টা। ১৭ কোটি মানুষের চোখ মিরপুর টেস্টে। কারণটা সবারই জানা। ৯৯ রানের অপরাজিত থাকা মুশফিকুর রহিম আর ১ রান পেলেই গড়বেন নতুন ইতিহাস। সেই ইতিহাস মুশি ঠিকই গড়েছেন কিন্তু ইনিংস লম্বা করতে পারেনি।
দ্বিতীয় ওভারে সেঞ্চুরী হাঁকিয়ে উদযাপন করে মুশি যখন মাঠ ছাড়ের তার নামের পাশ রান তখন ১০৬।
এরপর লিটন দাসের দারুন ব্যাটিংয়ে মুগধতা ছড়ায় মিরপুর টেস্ট দেখতে আসা দর্শকদের মাঝে। দলের রান যখন ৪৩৩ তখন প্যাভিলয়নের পথ ধরেন লিটন।তার খানিক আগেই ৪৭ রানে আউট হন মিরাজ।
পরের ব্যাটারা সেভাবে মেলে ধরতে পারেননি। তাইজুল ৪ মুরাদ ১১ আর খালেদ আহমেদ আউট হন ৮ রানে। ইবাদত অপরাজিত থাকেন ১৮ রান করে। বাংলাদেশ অল আউট হয় ৪৭৬ রানে।
জবাবে’ ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিলো আইরিশদের। দুই ওপেনারের ৪১ রানের জুটি ভাঙ্গেন খালেদ। স্টার্লিং আউট হন ব্যাক্তিগত ২৭ রানে।
এরপর আইরিশদের কোন ব্যাটারই ধরেতে পারেনি দলের হাল। ফলে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলতেই দিনের খেলা শেষের ঘোষনা দেন আম্পায়াররা। ৩৭৮ রানে পিছিয়ে থেকে মাঠ ছাড়েন সফরকারীরা।
মুরাদ দুটি আর একটি করে উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ আর মেহেদি মিরাজ।