মেলবোর্ন ২১ নভেম্বর-দেশের প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট ও সেঞ্চুরি হাকানো একমাত্র ব্যটার এখন মুশফিকুর রহিম। মুশির এমন রেকর্ড গাড়ার দিনে খালেদ মাসুদ পাইলট জানালেন ২০০৬ সালে লঙ্কানদের বিপক্ষে টেস্টে নিজের জায়গা ছেড়ে মুশফিককে দলে নিতে অধিনায়ক আশরাফুলকে অনুরোধ করেছিলেন তিনি।
২০০৬ সাল। শ্রীলঙ্কার সাথে টেস্টে কিপিং করছেন মুশফিকুর রহিম। দলে নেই সে সময়ের দেশ সেরা কিপার খালেদ মাসুদ পাইলোট। কিন্তু কেনো? এমন প্রশ্নের উত্তর যেমন সাধারণ মানুষের মনে ঘুরেছিলো ঠিক তেমনি গণমাধ্যমও খুজে বেড়াচ্ছিলো সে প্রশ্নের উত্তর।
১৯ বছর পর যখন দেশের হয়ে শততম টেস্টে সেঞ্চুরি হাকিয়ে মুশফিক নতুন রেকর্ড গড়লেন। তখনই মিললো ১৯ বছর আগের সেই বহুল আলোচিত প্রশ্নের উত্তর। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন” দলের কথা ভেবেই তখন নিজ ইচ্ছায় মুশির জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন তিনি।
তিনি বলছেন সেক্রিফাইজ করলে মানুষ যে কখনো ঠকে না তার জলজ্যান্ত প্রমাণ পাইলট নিজেই।
এছাড়া দেশের হয়ে শততম টেস্ট খেলার পথেই আছেন লিটন দাস নাজমুল শান্তরা বলছেন এই সাবেক অধিনায়ক।
সামনে জাতীয় দলের হয়ে আরও আরও বড়বড় অর্জন দেখতে চান বর্তমান ক্রিকেটারদের কাছে।