বিশ্ব

কোয়ান্টাস–ভার্জিনসহ অস্ট্রেলিয়ার বড় এয়ারলাইনগুলোতে পাওয়ার ব্যাংক ব্যবহারে নতুন বিধিনিষেধ

  • 9:36 am - November 21, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
নতুন বিধিতে বলা হয়েছে, যাত্রীরা সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন। তবে ১৬০ ওয়াট-আওয়ারের বেশি ক্ষমতার কোনো পাওয়ার ব্যাংক সম্পূর্ণ নিষিদ্ধ। বিমানে এগুলো চার্জ দেওয়াও যাবে না।

মেলবোর্ন, ২১ নভেম্বর: অস্ট্রেলিয়ার প্রধান বিমান সংস্থাগুলো সাম্প্রতিক দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটে পাওয়ার ব্যাংক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো উদ্বেগজনক ঘটনার পর বিমানে পাওয়ার ব্যাংক বহন ও ব্যবহারে কঠোর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ান্টাস, কোয়ান্টাসলিংক, জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়া আগামী মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে। 

নতুন বিধিতে বলা হয়েছে, যাত্রীরা সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন। তবে ১৬০ ওয়াট-আওয়ারের বেশি ক্ষমতার কোনো পাওয়ার ব্যাংক সম্পূর্ণ নিষিদ্ধ। বিমানে এগুলো চার্জ দেওয়াও যাবে না।

পাওয়ার ব্যাংক যাত্রীর নাগালের ভেতরে রাখতে হবে – সিটের নিচে বা সিট পকেটে। তবে ভার্জিন অস্ট্রেলিয়া ওভারহেড লকারে পাওয়ার ব্যাংক রাখাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এর ফলে যাত্রীরা এখন থেকে কেবল আসনে থাকা ইউএসবি বা পাওয়ার পোর্ট ব্যবহার করে নিজেদের ডিভাইস চার্জ করতে পারবেন।

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পর নতুন সিদ্ধান্ত

সাম্প্রতিক মাসগুলোতে একাধিক ভয়াবহ ঘটনার পর এয়ারলাইনগুলো নতুন নিয়ম চালু করতে বাধ্য হয়েছে।

জুলাইয়ে, সিডনি থেকে হোবার্টগামী একটি ভার্জিন ফ্লাইটে ওভারহেড কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংক হঠাৎ আগুন ধরে যায়। ল্যান্ডিংয়ের মাত্র ১০ মিনিট আগে কেবিন জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে এক যাত্রী জানান, কম্পার্টমেন্ট খুলতেই “আগুনের ছোট বলের মতো” কিছু দেখা যায়।

এই মাসের শুরুতে, মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ান্টাস বিজনেস লাউঞ্জে এক যাত্রীর পকেটে থাকা লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত হয়ে তার হাত ও পায়ে দগ্ধতার সৃষ্টি করে। ধোঁয়ায় এলাকা ভরে গেলে প্রায় ১৫০ জন যাত্রীকে সরিয়ে নিতে হয়।

আন্তর্জাতিক ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে:
– অক্টোবর মাসে একটি এয়ার চায়না ফ্লাইট ওভারহেড কম্পার্টমেন্টে ব্যাটারি বিস্ফোরণের পর জরুরি অবতরণ করে।
– জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার গিমহে বিমানবন্দরে একটি এয়ার বুসান ফ্লাইটে ওভারহেড কম্পার্টমেন্টে রাখা একটি পোর্টেবল চার্জার বিস্ফোরিত হলে পুরো বিমান আগুনে পুড়ে যায়। যাত্রী ও ক্রু নিরাপদে বের হলেও বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়।

গত দুই দশকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) লিথিয়াম ব্যাটারি ও পাওয়ার ব্যাংক সংশ্লিষ্ট ৫০০-রও বেশি ইন-ফ্লাইট ঘটনার তথ্য নথিভুক্ত করেছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ত্রুটিপূর্ণ একটি পাওয়ার ব্যাংক দক্ষিণ কোরিয়ার বিমানটির লাগেজ কম্পার্টমেন্টে আগুন লাগার কারণ। ছবি: বিবিসি

এয়ারলাইনগুলোর ব্যাখ্যা

ভার্জিন অস্ট্রেলিয়ার চিফ অপারেশনস অফিসার ক্রিস স্নুক জানান, আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রক্ষার জন্যই এই নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন,
“বিশ্বজুড়ে যাত্রীরা ক্রমশ বেশি লিথিয়াম-চালিত ডিভাইস বহন করছেন। এগুলো সাধারণত নিরাপদ হলেও সঠিকভাবে না রাখলে ঝুঁকি তৈরি হতে পারে। নতুন বিধি সেই ঝুঁকি কমাতেই সহায়ক হবে।”

কোয়ান্টাস জানিয়েছে, ব্যাপক অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যালোচনা এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই তারা নতুন নীতি গ্রহণ করেছে।

কবে থেকে কার্যকর?

  • ভার্জিন অস্ট্রেলিয়া: ১ ডিসেম্বর থেকে
  • কোয়ান্টাস, কোয়ান্টাসলিংক, জেটস্টার: ১৫ ডিসেম্বর থেকে
    যাত্রীরা এই শুক্রবার থেকেই বিমানে নতুন নিয়ম সম্পর্কে ঘোষণা শুনতে পাবেন।

এই শাখার আরও খবর

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সরিয়ে নতুন ইতিহাস তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়: তানজীমউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের নামে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র, ঘটনা ও স্মারক সরিয়ে দিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে নতুন ইতিহাস তৈরির…

ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার

ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ। বিশ্বকাপের পরই জাতীয় দলে আর না ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। এবার তাঁর সেই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত…

লালদিয়া টার্মিনাল সম্প্রসারণে কর্ণফুলীতে সংকটের আশঙ্কা

চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণের অংশ হিসেবে কর্ণফুলী নদীর মোহনায় নির্মাণ করা হচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। প্রকল্পটি বাংলাদেশের সমুদ্রবন্দর সক্ষমতা বাড়ানো, বড় জাহাজে পণ্য পরিবহন সহজ করা…

ব্লাস্ট ফার্নেস বন্ধ, চাকরি হারাবেন ৫০০-এর বেশি কর্মী

অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ওয়াইয়ালা স্টিলওয়ার্কসের ব্লাস্ট ফার্নেস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কারখানাটির ৫০০ জনের বেশি কর্মী চাকরি হারাতে পারেন। লোহা আকরিককে ইস্পাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au