সর্বশেষ

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি দাবি জানিয়েছে উদীচী

  • 9:46 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ইসলাম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি বলেন, এটি অন্যায় এবং অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, দেশে এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে যুক্তির বদলে উন্মত্ততা সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তাদের মতে, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো এখন অদৃশ্য এক চাপের কাছে নতি স্বীকার করছে।

বিবৃতিতে জানানো হয়, পালাগানে ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ হঠাৎই আবুল সরকারকে গ্রেফতার করেছে। বুধবার রাত মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে টেনে তুলে নিয়ে যাওয়া হয়। উদীচীর ভাষায় এটি শুধু একজন শিল্পীর স্বাধীনতায় আঘাত নয়, বাংলাদেশের পালাগান ও বাউল ধারার দীর্ঘ ইতিহাসেও এটি একটি বড় আঘাত।

উদীচী আরও বলছে, পালাগান, কোরআন-হাদিস, শরিয়ত-মারিফত, গুরু-শিষ্য পরম্পরা ও যুক্তি-তর্কের চর্চা যারা বোঝেন তারা জানেন, পালাগানের ব্যাখ্যা এবং ধর্ম অবমাননা এক বিষয় নয়। শিল্পের প্রতীকী ভাষা সবাই বুঝতে পারে না, আর যারা বোঝে না তারা ভুল ব্যাখ্যা দিয়ে সংস্কৃতি ও শিল্পের প্রতি আঘাত হানছে।

সংগঠনটি বলছে, আবুল সরকার শুধু গানের মানুষ নন, তিনি একজন সাধক। তার গানে বাউল দর্শন মানবতা ও মুক্তির কথা বলে। এমন একজন শিল্পীকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা বড় ধরনের অবিচার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

এই শাখার আরও খবর

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

টেনিস কোর্টে একাধিক সাফল্যের পর এবার ক্রীড়া প্রশাসনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। সর্বভারতীয় টেনিস সংস্থার বিশেষ ক্রীড়াব্যক্তিত্ব প্রতিনিধি…

ফেসবুকে ঘোষণার ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাঙ্গণে শহীদ মিনারের একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার…

সামাজিক মাধ্যমে হয়রানি, আইনি পদক্ষেপ নিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব, মিথ্যা তথ্য ও হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন।…

আজ কবি সিলভিয়া প্লাথের ৯৪তম জন্মদিন

মার্কিন কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথের জন্মদিন আজ ২৭ অক্টোবর। ১৯৩২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই…

সালিশে শিক্ষককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি হিন্দু সম্মিলন সংঘের

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ। এ…

খুলনায় ছাত্রদল নেতার পেট বরাবর গুলি, উন্নত চিকিৎসায় নেওয়া হয়েছে ঢাকায়

ওটিএন বাংলা ডেস্ক : খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au