সর্বশেষ

সুপার ওভারের নাটকীয়তা শেষে ভারত এ দলকে হারালো বাংলাদেশ এ দল

  • 1:33 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন ২২ নভেম্বর-এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। একের পর এক হাস্যকর ভুলের পর সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ।

সুপার ওভারের আগে চরম নাটকীয়তা ছিল ২০ ওভারের মূল খেলায়। বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দলের শেষ দুই ওভারে দরকার ছিল ২১ রান। হাতে ছিল ৫ উইকেট। ওই মুহূর্তে বল হাতে নিয়ে ৬ বলে মাত্র ৫ রান দেন রিপন, তুলে নেন ১টি উইকেট। আর তাতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট।

১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ভারত। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) এবং প্রিয়াংশ আর্যর (২৩ বলে ৪৪) ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই চালকের আসনে বসে ভারত। শেষদিকে জিতেশ শর্মা (৩৩) ও আশুতোষ শর্মা (১৩) চেষ্টা চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে তারা।

ম্যাচ জিততে শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান, কিন্তু সেই বলে ৩ রান নিলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান এবং আবু হায়দার রনি।

সুপার ওভারে ভারত নামায় জিতেশ শর্মা এবং রামানদ্বীপ সিংকে। প্রথম বলে জিতেশকে ফেরান রিপন মন্ডল। পরের বলে ক্যাচ আউট হয়েছেন তিনে নামা আশুতোষ শর্মা। ২ বল খেলে ০ রানেই অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে প্রথম বলে আউট হন ইয়াসির আলী চৌধুরী। পরের বলে সুয়াশ শর্মা দেন ওয়াইড। আকবর আলী স্ট্রাইকে থাকলেও কোনো রান নিতে হয়নি তাকে। ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

এর আগে, টস হেরে আগে ব্যাটিং পায় আকবর আলীর দল। তবে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান। ১৪ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান।

এদিন ব্যাট হাতে সোহানকে সঙ্গ দিতে ব্যর্থ হন জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনিরা। শেষদিকে ঝড়ো ইনিংস খেলে দলের রান দুশর কাছাকাছি নিয়ে যান মেহেরব ও ইয়াসির রাব্বি। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au