সর্বশেষ

মিরপুর টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

  • 1:46 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ নভেম্বর-মিরপুর টেস্টের তৃতীয় দিনের শেষে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ২১১ রানের লিড পাওয়ার পর ব্যাট হাতেও করেছে দারুণ শুরু। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ভালো ভিত্তি গড়ার পর দিন শেষ করেছে ১ উইকেটে ১৫৬ রানে। ফলে নাজমুল হোসেন শান্তর দল এখন এগিয়ে ৩৬৭ রানে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সূচনাটা আসে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ব্যাটে। শুরুর সতর্কতা কাটিয়ে দুজনই খেলেছেন স্বচ্ছন্দে। তবে ইনিংসের ৩২তম ওভারের প্রথম বলেই গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লু হয়ে থামতে হয় মাহমুদুলকে। ৯১ বলে ৬ চার হাঁকিয়ে ৬০ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি।

তার বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ছিল ১১৯ রানে ১ উইকেট। তৃতীয় উইকেটে এসে দায়িত্ব নেন মমিনুল হক। সাদমানের সঙ্গে গড়ে তুলেছেন আরেকটি আশাব্যঞ্জক জুটি। ৩৬তম ওভারের প্রথম দুই বলে হোয়েকে দুটি দারুণ বাউন্ডারি মেরে ইনিংসের গতি বাড়ান সাবেক অধিনায়ক।
তার ব্যাটে ও সাদমানের স্থিতিতে বাংলাদেশের লিড তখনই সাড়ে তিনশ পেরিয়ে যায়।

এর আগে আয়ারল্যান্ডকে চাপে ফেলে দেয় বাংলাদেশি বোলাররা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭৬ রানে ৪ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। এছাড়া প্রয়োজনীয় সহায়তা দেন হাসান মুরাদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। বড় লিড পেলেও আইরিশদের ফলোঅন করায়নি স্বাগতিকরা, বরং ব্যাট হাতে আরো চাপ বাড়ানোর পথই বেছে নেয়।

সাদমান ও মমিনুল শক্ত ভিত গড়ে বাংলাদেশ এক উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান। ফলে ৩৬৭ রানের লিড নিয়ে মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি শান্তর দলের হাতে।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au