সর্বশেষ

আঙুল ভেঙে আবারও মাঠের বাইরে চেলসি তারকা পালমার

  • 1:56 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ নভেম্বর-কুঁচকির চোটে দুই মাস মাঠের বাইরে থেকে এই সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন ইংল্যান্ডের তারকা উইঙ্গার কোল পালমার। তবে ফের আঙুল ভেঙেছে তার। নিজ বাসায় দরজার ধাক্কায় আঙুল ভেঙে পালমার আবারও এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তবে ২৩ বছর বয়সী চেলসি তারকাকে আরও বেশি সময় খেলার বাইরে থাকতে হবে ধারণা সংবাদমাধ্যম বিবিসির।

চেলসির সামনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আসন্ন– ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলি, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এবং পরের সপ্তাহে ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনালকে। সেসব ম্যাচে পালমারকে না পাওয়ার শঙ্কা চেলসি কোচ এনজো মারেসকার, ‘শনিবারের ম্যাচে তাকে পাচ্ছি না যে সেটা নিশ্চিত। সম্ভবত বার্সেলোনা এবং আর্সেনাল ম্যাচেও তার খেলা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সে নিজ বাসায় দুর্ঘটনার শিকার হয়েছে, যেখানে আঘাত লেগেছে তার আঙুলে। এটি বেশি গুরুতর কিছু না, তবে আগামী সপ্তাহে তার ফেরা হবে না। আমার মতে কোল যখন খেলে তার সতীর্থরা তুলনামূলক আরও ভালো পারফর্ম করে। আমি কোল মাঠে থাকলে ভালো অনুভব করি, তাকে আমরা সবসময়ই মাঠে পেতে চাই। তার অনুপস্থিতিতে ভিন্ন সমাধান খুঁজতে হয় আমাদের। দল ভালো করছে, তবে কোল থাকলে আরও ভালো অবস্থায় থাকে।’

কেবল পা নয়, পুরো শরীরেই আঘাত পাওয়ার কথা জানালেন পালমার, ‘আমি রাতে অনেকবার জেগেছি– আমার মাথা, পা এবং সর্বত্র আঘাত লেগেছে। এমনটা হতেই পারে।’ ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পালমার সর্বশেষ খেলেছিলেন। ওই সময়ের পর ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলেছে চেলসি, এর মধ্যে ৮ জয় ও দুটিতে হেরেছে তারা। প্রিমিয়ার লিগের টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে অবস্থান করছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au