সর্বশেষ

এক বছরের বেশি সময় পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন নর্কিয়া

  • 2:01 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ নভেম্বর-গত বছর টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে এনরিক নর্কিয়া। এর মধ্যে আবুধাবি টি টেন লিগে খেলেছেন তিনি, খেলেছেন আইপিএলেও। সম্প্রতি স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যা কাটিয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকার টি-২০ চ্যালেঞ্জে।

টি-২০ চ্যালেঞ্জের ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করে নর্কিয়া ফিরলেন জাতীয় দলে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ডাক পেয়েছেন তিনি। টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে টি-২০ সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী মাসে। কুটাকে প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর। চন্ডিগড়ে ১১ ডিসেম্বর দ্বিতীয়, ধর্মশালায় ১৪ ডিসেম্বর তৃতীয়, লখনৌতে ১৭ ডিসেম্বর চতুর্থ ও আহমেদাবাদে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।

কলকাতায় প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের জন্য শক্তিশালী দলই দিয়েছে। জায়গা ধরে রেখেছেন কুইন্টন ডি কক, ফলে নেই রায়ান রিকেল্টন। ১৬ সদস্যের দলের নেতৃত্বভার এইডেন মাকরার্মের ওপর।

দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলও দিয়েছে। পাকিস্তান সিরিজ মিস করা নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ফিরেছেন। বাদ পড়েছেন ত্রিস্টান স্টাবস। করবিন বোশ, ওটনেইল বার্টম্যান, দেওলাদ ব্রেভিস, ডি কক, টনি ডি জর্জি, কেশভ মহারাজ ও মার্কো ইয়ানসেন দুই দলেই রয়েছেন।

ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর থেকে।

ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, করবিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রবিন হারম্যান, কেশভ মহারাজ, মার্কো ইয়ানসেন, এইডেন মারক্রাম, রায়ান রিকেল্টন ও প্রেনেলান সুব্রায়েন।

টি-২০ স্কোয়াড
এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, দনোভান ফেরেইরা, রেজা হেন্ডরিকস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, জর্জ লিন্ডে, কেওনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নর্কিয়া ও ত্রিস্টান স্টাবস।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au