সর্বশেষ

টেস্টে সাকিবকে টপকে সবার উপরে তাইজুল

  • 6:50 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ নভেম্বর- আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দলটির ওপেনার বলবার্নিকে ফিরিয়ে সাকিবকে টপকে টেস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট এখন তাইজুল ইসলামের। ইতিহাস গড়তে ১ উইকেট দূরে ছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে সেই ঐতিহাসিক উইকেটটি পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তার। প্রতিপক্ষের আরো দুই উইকেট তুলে নিয়ে টেস্টে তাইজুলের উইকেট এখন ২৪৮টি।

দলীয় ২৩ রানে ষষ্ঠ ওভারের শেষ বলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান অ্যান্ডি বলবার্নি। আইরিশ অধিনায়ক ১৯ বলে ১৩ রান করেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। এরপর পল স্টালিংয়ের উইকেটও তুলে নেন।

২০১৪ সালে টেস্টে অভিষেক করা তাইজুল শুরু থেকেই আলো ছড়িয়ে এক সময় হয়ে উঠেন দলের অন্যতম ভরসা। সাকিবের অবসরের পর থেকে ঘরের মাঠে খেলা হলে তাইজুলই এখন বাংলাদেশের মূল বোলার। আর সেই দায়িত্বটিও তিনি পালন করে যাচ্ছেন ঠিকঠাকভাবে।

 

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au