সর্বশেষ

হকিতে চিলিকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

  • 4:39 am - November 26, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ নভেম্বর-অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতের মাদুরাইয়ে। ২৮ নভেম্বর বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল ভারতে অনুশীলন করছে। এদিন চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করেছে।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হয়েছেন। তিনি ভারত থেকে বলেন, ‘আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচটি মূল ম্যাচের মতো চার কোয়ার্টারেই হয়েছে। আমিরুল, রাকিবুল ও জয় একটি করে গোল করেছে। আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ। ঐ ম্যাচ কতক্ষণ কিভাবে হয়, ঠিক হয়নি কারণ বিশ্বকাপের আগে সব দলই অনুশীলন ম্যাচ খেলতে যায় এজন্য ভেন্যু সংকট।’

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলকে সুইজারল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। ভিসা জটিলতায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত ইউরোপ সফরে যেতে পারেনি। তখনই সুইজারল্যান্ডের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। বাংলাদেশ দলের ডাচ কোচ আইকম্যান পারিবারিক কাজ শেষে গতকাল ভারতে পৌঁছেছেন।

এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au