সর্বশেষ

বিশ্বকাপের পরই বিয়ে করতে যাচ্ছেন রোনালদো!

  • 4:56 am - November 26, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ নভেম্বর-প্রায় ৩ মাস আগেই ৮ বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা দিয়ছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। আগস্টে বাগদানটা সেরে ফেললেও এবার জানা গেল কবে বিয়ে করছেন সিআর সেভেন। এমনকি কোথায় হতে চলছে বিয়ের আয়োজন সেটা জানা গেছে পর্তুগিজ গণমাধ্যম থেকে। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর তারা বিয়ে করার পরিকল্পনা করেছেন।

পর্তুগিজ গণমাধ্যমের খবর, রোনালদো এবং জর্জিনা ২০২৬ সালের গ্রীষ্মে রোনালদোর নিজের শহর মাদেইরাতে খ্রিস্টীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে করবেন। ২০২৬ বিশ্বকাপের পরে ফাঞ্চাল ক্যাথেড্রালে বিয়েটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে একটি বিলাসবহুল হোটেলে অভ্যর্থনা আয়োজন করা হবে।

হোটেলটি রোনালদোর জন্য একটি বিশেষ অর্থ বহন করে, কারণ এটি তার জন্মস্থানের হাসপাতাল থেকে মাত্র ১.৫ মাইল দূরে এবং ন্যাসিওনাল দা মাদেইরার মাঠ থেকে মাত্র তিন মাইল দূরে অবস্থিত। এই দলটিতে তিনি যৌবনে খেলেছেন।

২০১৬ সালে স্পেনে গুচি ব্র্যান্ডের শোরুমে রোনালদোর সাথে জর্জিনার পরিচয় এবং ২০১৭ সালে প্রথম তাদের প্রেমের গল্প সামনে আসে। জর্জিনার কোলজুড়ে পরে রোনালদোর সন্তান জন্ম নেয়। পাশাপাশি পর্তুগিজ মহাতারকার অন্য সন্তানদের দেখভালের দায়িত্বও সামলেছেন তিনি। অবশেষে আগস্টে রোনালদো তাকে প্রস্তাব দিয়েছেন এবং আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেছেন।

জর্জিনার আঙুলে পরা হীরার আংটির ছবি দিয়েছেন, ছবিতে দেখা যাচ্ছে তার হাতের সাথে আরেকটি হাত। শিরোনামে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি, এখন এবং সারাজীবনের জন্য।’ পোস্টে জর্জিনা সৌদি আরবের রিয়াদে অবস্থান চিহ্নিত করেছেন, যেটি আল-নাসের ক্লাবের শহর।

পিয়ার্স মরগানের সাক্ষাৎকারে রোনালদো দাবি করেছেন, তিনি সাধারণত খুব একটা রোমান্টিক ব্যক্তি নন। ৪০ বর্ষী এই খেলোয়াড় প্রস্তাবের পুরো ব্যপারটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘তখন প্রায় রাত ১টার মতো। আমার মেয়েরা বিছানায় ঘুমাচ্ছিল। তার আগেই আমার এক বন্ধু আমাকে জিওকে (জর্জিনা) আংটি দেওয়ার জন্য দিয়েছিল। আমি যখন রাতে জিওকে আংটিটি দিচ্ছিলাম, তখন আমার দুই বাচ্চা এসে পরে আর আমাকে বলে যে, বাবা তুমি মাকে আংটিটি দেবে এবং তুমি তাকে বিয়ে করতে বলবে?’

‘বাচ্চাদের বললাম, হ্যাঁ। আমি জানতাম যে আমি একদিন এটা করব কিন্তু আমি এটা করার জন্য তখনও প্রস্তুত ছিলাম না। যেহেতু আমার মেয়েরা সাহস দিয়েছে এবং আমার বন্ধুরা ছবি তুলছিল, তাই আমি আংটিটি প্রস্তাব করেছিলাম। আমি এক হাঁটুতে উঠে যাইনি কারণ আমি প্রস্তুত ছিলাম না সেভাবে। কিন্তু এটি একটি সুন্দর মুহূর্ত ছিল ‘

‘এটা সহজ ছিল, আমি রোমান্টিক ছেলে নই। আমি সেই ধরণের ছেলেও নই যে প্রতি সপ্তাহে বাড়িতে ফুল নিয়ে আসে। কিন্তু আমি আমার দিক থেকে রোমান্টিক। এটি সুন্দর ছিল এবং আমি জানতাম যে, এটি আমার জীবনের নারী।’

এই শাখার আরও খবর

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au