সর্বশেষ

দল নির্বাচন নিয়ে বোমা ফাটালেন অধিনায়ক লিটন

  • 9:09 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ নভেম্বর-আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকে কোনো তথ্য পাননি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সিরিজ শুরুর আগে সোমবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

সাধারণত প্রতি সিরিজের দল ঘোষণার আগে কোচ ও অধিনায়ককে নিয়ে বৈঠক করেন নির্বাচকরা। কারা দলে থাকছেন, কারা বাদ পড়ছেন—সে তথ্য জানানো হয় সেখানেই। কিন্তু এবারের সিরিজে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি করেন লিটন।

লিটন বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত ছিল না, পুরোপুরি নির্বাচকদের কল। কেন আমাকে আগে জানানো হয়নি, তা জানি না। নির্বাচকরা কোনো নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়েছে। এতদিন জানতাম, অন্তত ক্যাপ্টেনকে জানানো হয় কোন প্লেয়ার ঢুকছে বা কে বাদ পড়ছে।’

তিনি মনে করেন, শামীমকে বাদ দেওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই। ‘আমি শামীমের বাদ যাওয়ার কোনো কারণ দেখি না। সে দলে থাকলে ভালো হতো,’ বলেন লিটন।

এর আগে নির্বাচক প্যানেল ও বোর্ডের পক্ষ থেকে লিটনকে জানানো হয়েছিল যে, যে দল তাকে দেওয়া হবে সেটি নিয়েই মাঠে ফল আনতে হবে। সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই ছিল লিটনের আক্ষেপ।

অধিনায়ক বলেন, ‘আমাকে বলা হয়েছে যে দেওয়া স্কোয়াড নিয়েই কাজ করতে হবে। কোন খেলোয়াড়কে চাই বা না-চাই—এসব বলার সুযোগ আমার নেই। এতদিন জানতাম একজন ক্যাপ্টেন হিসেবে দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু এখন জানলাম, যে দল দেওয়া হবে সেটিই মাঠে নামাতে হবে।’

সাম্প্রতিক সময়ে ভালো রান না করলেও শামীমের প্রতি নিজের সমর্থনের কথা আবারো জানান লিটন দাস। তিনি বলেন, ‘প্রত্যেক প্লেয়ার থেকে প্রতি সিরিজে পারফরম্যান্স আশা করা যায় না। শামীম কয়েক সিরিজ দারুণ খেলেছে, যা আমাদের খুব দরকার ছিল। দুই-তিন সিরিজ ভালো না খেলেই তাকে বাদ দেওয়াটা তার জন্য হতাশাজনক। একজন ক্যাপ্টেন হিসেবে তাকে ব্যাক দিতে না পারায় আমি সত্যিই দুঃখিত।

এই শাখার আরও খবর

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au