সর্বশেষ

টি-টোয়েন্টিতে সিকান্দার রাজার ইতিহাস

  • 2:39 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ নভেম্বর-পাকিস্তানে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সিকান্দার রাজা। সেই পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টিতে প্রথমবার বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেলেন জিম্বাবুয়ের এই অধিনায়ক।

আর ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে সিংহাসনে ফিরেছেন ভারতের হিটম্যান খ্যাত রোহিত শর্মা। বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন রাজা। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় রোহিতেরও উন্নতি এক ধাপ।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। তবে র‍্যাংকিংয়ের হালনাগাদে বিবেচনায় এসেছে তাদের সবশেষ তিনটি ম্যাচ। গত বৃহস্পতিবার শ্রীলংকাকে ৬৭ রান হারানোর পথে বড় অবদান রাখেন রাজা। ৪৭ রানের ইনিংস খেলার পর অফ স্পিনে ২৩ রান দিয়ে নেন এক উইকেট। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ২ শিকার ধরেন ৩৯ রান খরচায়। পরে রান তাড়ায় করেন ২৩ রান।

শ্রীলংকার বিপক্ষে সবশেষ ম্যাচে মঙ্গলবার ৩৭ রান করেন রাজা। পরে ৪ ওভার করে দেন স্রেফ ১৭ রান, ছিলেন উইকেটশূন্য। ২০২২ সাল থেকে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সেরা দশে আছেন রাজা। ধারাবাহিক পারফরম্যান্সে ১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে ওঠার স্বাদ পেলেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। তার উন্নতিতে এক ধাপ নিচে নেমে এখন দুইয়ে পাকিস্তানের সাইম আইয়ুব।

গত সেপ্টেম্বরে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে চূড়ায় উঠেছিলেন রাজা। এখন আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের অভিষেক শার্মা। ৮ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে সাহিবজাদা ফারহান। ৫ ধাপ উন্নতি করে এখন ২৯তম স্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এই সংস্করণের বোলারদের তালিকায় যথারীতি চূড়ায় ভারতের ভারুন চক্রবর্তী।

গত অক্টোবরে প্রথমবার ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে ওঠেন রোহিত। গত সপ্তাহে তাকে সরিয়ে জায়গাটি নিজের করে নেন ড্যারেল মিচেল। ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান।

এই শাখার আরও খবর

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au