সর্বশেষ

আবারো ইনজুরিতে পরেছেন নেইমার

  • 2:44 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ নভেম্বর-ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমারকে নিয়ে দেশটিতে যেন এক অস্বস্তিকর নীরবতা চলছে। ঠিক সেই মুহূর্তে, যখন নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল স্থিরতা, তখনই তার ভবিষ্যৎকে আবারও নাড়িয়ে দিল আরেকটি চোট। বুকে ধাক্কা লাগার মতো সংবাদ: মাইনর চোট নয়, এবার মেনিস্কাস ইনজুরি। আর সে কারণেই ২০২৬ সালের আগে মাঠে ফেরা প্রায় অসম্ভব।

প্রথমে ধরা হয়েছিল শুধুই সামান্য অস্বস্তি—ধারণা ছিল, এক ম্যাচ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। কিন্তু মেডিক্যাল রিপোর্ট বদলে দিল সম্পূর্ণ চিত্র। সান্তোস নিশ্চিত করেছে, মেনিস্কাস ইনজুরিতে মৌসুমের বাকিটা আর খেলতে পারবেন না তিনি।

এদিকে ব্রাজিলিয়ান সিরি আও প্রায় শেষ প্রান্তে—৭ ডিসেম্বর লিগ শেষ, আর সান্তোসের সামনে রেলিগেশন থেকে বাঁচার লড়াই। এই পর্যায়ে নেইমারের থাকা আর না-থাকার তফাৎ বিশাল। তবুও তাকে দাঁড়িয়ে থাকতে হবে স্ট্যান্ডে; মাঠে নামার কোনো সুযোগ নেই।

২০২৫ বছরটা নেইমারের জন্য কেবলই ব্যর্থতার গল্প। চলতি বছরে এটি তার চতুর্থ চোট। কোনো চোট কাটিয়ে ফিরলেই আরেকটির আগমন—এ যেন অন্তহীন এক দুঃস্বপ্ন। ফলে লিগ তো বটেই, ২০২৬ বিশ্বকাপের সম্ভাবনাও এখন শেষ বললেই চলে।

এদিকে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলোত্তি একবারও ডাকেননি নেইমারকে। কারণও পরিষ্কার—তিনি চান নিয়মিত খেলছে এমন ফিট ফুটবলার।
নতুন এই ইনজুরি সেই দরজাটাকে আরও বন্ধ করে দিল।

প্রশ্নটা এখন স্পষ্ট—ফিটনেসহীন ও ম্যাচ-রিদমহীন নেইমারকে কি আনচেলোত্তি ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন?

এই শাখার আরও খবর

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au