সর্বশেষ

তবুও বিসিসিআইকে কড়া জবাব গৌতম গম্ভীরের

  • 3:04 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ নভেম্বর-নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছেও ঘরের মাঠে হোয়াইটওয়াশ। এক বছরের মধ্যে দুইবার বড় লজ্জায় পড়লো ভারত, কোচ গৌতম গম্ভীরের অধীনে। স্বাভাবিকভাবেই গম্ভীরের চাকরি নিয়ে টানাটানি। আলোচনা হচ্ছে, কবে তাকে সরাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)?

এর মধ্যে বোর্ডকেই একহাত নিলেন গম্ভীর। তার মতে, টেস্ট ক্রিকেটকে সঠিকভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। ওয়ানডে-টি টোয়েন্টিতে ভালো করলে টেস্টের ব্যর্থতা ভুলে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ব্যস্ত সূচিকেও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পরেই ভারত চলে যায় অস্ট্রেলিয়ায়। সেখান থেকে সীমিত ওভারের সিরিজ খেলে ফেরার চার দিনের মধ্যে নামতে হয়েছে কলকাতা টেস্টে। ফলে প্রস্তুতির সময়ই পাওয়া যায়নি।

গম্ভীর বলেছেন, ‘সূচি তো একটা সমস্যা বটেই। ভাবুন, কলকাতায় টেস্ট খেলার তিন দিন আগে আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম। টেস্ট দলের সঙ্গে দু’দিন কাটানোর সময় পেয়েছি। তবে এটা কোনও অজুহাত নয়। মাঝেমধ্যে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। দুটো সিরিজের মাঝে সময় থাকা উচিত, যাতে নির্দিষ্ট দক্ষতায় শান দেওয়ার সময় পাওয়া যায়।’

সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে গম্ভীর বলেছেন, ‘টেস্ট ক্রিকেটকে আরও প্রাধান্য দিতে হবে, যদি আমরা সত্যিই এই ফরম্যাটটা নিয়ে ভেবে থাকি। প্রত্যেককেই অংশ নিতে হবে। যদি আমরা চাই ভারতে টেস্ট ক্রিকেট আরও জনপ্রিয় হোক, তা হলে সকলের প্রচেষ্টা দরকার। শুধু ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের দোষ দিলে চলবে না। আমরা কখনওই সব জিনিস ধামাচাপা দিতে চাই না। সাদা বলের সিরিজ শুরু হোক। সেখানে সাফল্য পেলে আপনি রাতারাতি ভুলে যাবেন লাল বলের ক্রিকেটে কী হয়েছিল। এটা কখনওই হওয়া উচিত নয়।’

ভারতীয় ক্রিকেটে একের পর এক ধসের নেপথ্যে মানসিক বা টেকনিক্যাল, কোন বিষয়টি দায়ী? গম্ভীরের মতে, দলের অনেক ক্রিকেটারই পরিস্থিতি অনুযায়ী খেলার জন্য এখনও তৈরি নন।

ভারতের কোচ বলেছেন, ‘সবার আগে যত্ন দরকার। সাজঘর এবং দলের জন্য আপনার যত্ন কতটা, সেটাই আসল। দায়বদ্ধতা এবং ম্যাচের পরিস্থিতি কখনও হাতে ধরে শেখানো যায় না।

আপনি দক্ষতা নিয়ে কথা বলতে পারেন, কাজ করতে পারেন, মানসিক বিষয়ের খেয়াল রাখতে পারেন। কিন্তু মাঠে নামলে নিজের আগে দলকে রাখতে হবে। যদি কেউ ভাবে আমি এভাবেই খেলি, আমার বিকল্প পরিকল্পনা নেই, তা হলে এ রকম হবেই। দায়বদ্ধতা দরকার। তার চেয়েও বেশি দরকার যত্ন। ভারতীয় ক্রিকেটের প্রতি আপনি কতটা যত্নবান, সেটা মাঠে নেমে দেখাতে হবে।’

এই শাখার আরও খবর

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au