সর্বশেষ

বিপিএলে এবার সিলেটের জার্সিতে খেলবেন সাইম আইয়ুব

  • 3:08 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ নভেম্বর-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত দল সিলেট টাইটান্স। তারা এরই মধ্যে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের দুজনকে দলে নিয়েছে তারা। তবে বিদেশি কোন কোন ক্রিকেটারকে তারা নিচ্ছে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার জানা গেছে পাকিস্তানি তারকা ওপেনার সাইম আইয়ুবকে দলে নিচ্ছে তারা। দলটির একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে দলটির কোচিং প্যানেলেও থাকছে একাধিক চমক। বিপিএলে প্রথমবারের মতো কোচিং করাতে দেখা যাবে ইমরুল কায়েসকে। তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। পাশাপাশি বোলিং কোচ হিসেবে আলোচনা চলছে সৈয়দ রাসেলের সঙ্গে।

বাংলাদেশের সাবেক এই পেসার ছিলেন সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচের দায়িত্বেও। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পেরে কেমসলে রবকে। দলটির প্রত্যেক কোচের সঙ্গেই আলোচনা প্রায় চূড়ান্ত। তবে এখনও তাদের ব্যাপারে কিছু নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

বিপিএলের গত তিন আসরে খেলতে দেখা গেছে সিলেট স্ট্রাইকার্সকে। তবে আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেনি তারা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে লম্বা সময় ধরেই ক্রিকেটারদের কাজ করছে ক্রিকেট উইথ সামি। বিপিএলের গত আসরেই সময়ই দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা টুর্নামেন্টে দল নিতে চান।

গত মাসে বিসিবি যখন আগ্রহী ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করে তখন আবেদনপত্র জমা দেয় প্রতিষ্ঠানটি। প্রাথমিক যাচাই-বাছাই, মূল্যায়নের পর অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয়ে কোনো অভিযোগ না থাকায় সিলেটের মালিকানা পায় তারা। সিলেট টাইটান্সে হিসেবে বিপিএলে খেলতে দেখা যাবে তাদের।

আগামী ৩০ নভেম্বর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দুজন ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে মিরাজের সঙ্গে আছেন স্পিনার নাসুম। দলটির অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে মিরাজকে। গত আসরে খুলনার হয়ে ব্যাটিংয়ে ৩৩৫ রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছিলেন ১৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার।

যদিও বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সেভাবে জায়গা করতে পারছেন না মিরাজ। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নাসুম। গত বিপিএলে খুলনার হয়ে ১৩ উইকেট নিয়েছিলেন তিনিও। এদিকে দল গোছানোর চেষ্টা করছে রাজশাহী ওয়ারিয়র্সও। শাহিবজাদা ফারহানের সঙ্গে চুক্তি করার পর তানজিদ হাসান তামিমের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

এই শাখার আরও খবর

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au