সর্বশেষ

আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • 11:03 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
একাদশে নেই সোহান, শেখ মাহেদী

মেলবোর্ন ২৭ নভেম্বর-টেস্টে আয়ারল্যান্ডকে মেরুদণ্ড সোজা করার সুযোগ দেয়নি বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করা লিটন দাসরা আজ নামছেন সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে।

টি-টোয়েন্টির সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ধবলধোলই হয়েছিল বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের হারের বৃত্ত থেকে বের হতে আজ চট্টগ্রামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন লিটন।

সর্বশেষ একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ আজ একাদশে নেই। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ৩ ম্যাচের সিরিজটিই বাংলাদেশের শেষ সিরিজ।

সেই হিসেবে চূড়ান্ত প্রস্তুতির শুরুটা নিশ্চিতভাবেই জয়ে শুরু করতে চাইবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আয়ারল্যান্ডের একাদশ-
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।

এই শাখার আরও খবর

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au