সর্বশেষ

সিলেটের পেস বোলিং কোচ রাসেল, ব্যাটিং কোচ ইমরুল

  • 5:02 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ নভেম্বর-সবশেষ আসরেও খেলোয়াড় হিসেবে বিপিএলে অংশ নিয়েছিলেন ইমরুল কায়েস। তবে আসন্ন আসরে তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। সিলেট টাইটান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। একইসঙ্গে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেলকেও পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিজেদের ফেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স।

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে সিলেট। ৩০ নভেম্বরের নিলামের আগেই তারা দলে টেনেছে দুই বিদেশি ক্রিকেটার সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরকে। এছাড়া দেশিদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের সঙ্গেও সরাসরি চুক্তি করেছে তারা।

স্কোয়াড সাজানো আগেই অবশ্য তারা সাজিয়ে ফেলেছে তাদের কোচিং প্যানেল। ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া আসরের জন্য প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সোহেল ইসলামকে। সিনিয়র সহকারী কোচ হিসেবে দেখা যাবে মাহমুদ ইমনকে। স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন এনামুল হক জুনিয়র। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার ইমরুল ও সৈয়দ রাসেল।

ইমরুল এখনো পেশাদার ক্রিকেট থেকে অবসর নেননি। সবশেষ আসরেও খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। ৩৮ বছর বয়সী এ ক্রিকেটারকে এবার দেখা যাবে কোচের ভূমিকায়। অন্যদিকে সবশেষ ২০১০ সালে জাতীয় দলে খেলা সৈয়দ রাসেলের অবশ্য পুরনো অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে ঢাকা প্লাটুন ও স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে কাজ করেছেন।

এই শাখার আরও খবর

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au