সর্বশেষ

বন্যা ও ভূমিধসদের পাশে দাঁড়ালো শ্রীলঙ্কা ক্রিকেট দল

  • 5:13 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ নভেম্বর-পাকিস্তান সফরে মাঠে সাফল্যের স্বাদ মিললেও শ্রীলঙ্কা দলের মনে ছায়া ফেলেছে দেশের কঠিন বাস্তবতা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও উদযাপনে ডুবে থাকতে পারেননি খেলোয়াড়রা—কারণ দেশজুড়ে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কা এখন গভীর মানবিক সংকটে। এই কঠিন সময়ে জাতীয় দায়িত্ববোধে অনুপ্রাণিত হয়ে সফরের পুরো ম্যাচ ফি ও সফরভাতা ক্ষতিগ্রস্তদের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছে পুরো দল।

চলমান দুর্যোগে ইতোমধ্যে ৫৬ জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ বহু মানুষ। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত, বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ অবস্থায় সফররত দল থেকেই সহমর্মিতার হাত বাড়ালেন সনাৎ জয়াসুরিয়ার শিষ্যরা। দলের কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের পোস্টে জয়াসুরিয়া লেখেন—“দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আমাদের মানুষ যা পার করছে, তা অত্যন্ত বেদনাদায়ক। দল হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি—পাকিস্তান সিরিজের সফরের সব অর্থ ও ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করব। দেশে ফিরে আরও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও আহ্বান জানান, সবাই যেন জাতীয় নির্দেশনা মেনে নিরাপদে থাকেন ও একে অন্যের পাশে দাঁড়ান।

মাঠে তারা জয়ের জন্য লড়ছেন ঠিকই, তবে মন পড়ে আছে দেশবাসীর কষ্টে। তাই মানবিক এই সিদ্ধান্ত শ্রীলঙ্কাজুড়ে প্রশংসিত হচ্ছে—দুর্যোগের মুহূর্তে জাতীয় দলের এমন ভূমিকা নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে উঠবে।

এই শাখার আরও খবর

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au