সর্বশেষ

ফুটবল ম্যাচে ১৭ লাল কার্ড, কিন্তু কেন?

  • 5:18 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ নভেম্বর-ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে ধস্তাধস্তি একটু আধটু হয়েই থাকে। শাস্তি হিসেবে তারা হলুদ কিংবা লাল কার্ড পেয়ে থাকেন। কিন্তু বলিভিয়ান কাপের এক ম্যাচে মাঠে যেন যুদ্ধ বেঁধে গেল। গুনে গুনে ১৭ বার লাল কার্ড দেখালেন রেফারি!

রিয়াল অরুরো ও ব্লুমিংয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অপ্রীতিকর কারণে স্মরণীয় থাকবে দীর্ঘদিন। ১৭ কার্ডের সবগুলো দেখানো হয়েছে ম্যাচ শেষে।

অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড় ও স্টাফসহ ব্লুমিংয়ের ১০ জন ও অরুরোর ৭ জন লাল কার্ড দেখেছেন। দুই লেগের ম্যাচের শেষটি ২-২ গোলে ড্র হয়। তবে দুই লেগের অগ্রগামিতায় ৪-৩ গোলে ব্লুমিং সেমিফাইনাল নিশ্চিত করে। আর শেষ বাঁশি বাজতেই অরুরো হারের হতাশা ঝারে হাতাহাতি করে।

রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠ হয়ে ওঠে রণক্ষেত্র। খেলোয়াড়, কোচ ও স্টাফদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন অরুরোর খেলোয়াড়রা। সবকিছুর শুরুটা করেন তাদের খেলোয়াড় সেবাস্তিয়ান জেবালোস। প্রতিপক্ষ এক খেলোয়াড়কে মারেন তিনি।

প্রতিপক্ষ খেলোয়াড়দের লাথিও দিতে থাকেন জেবালোস। তার সতীর্থ জুলিও ভিলাও যোগ দেন। তিনিও শুরু করেন মারামারি। অরুরোর কোচ মার্সেলো রবলেদো বসে থাকেননি। তিনি চড়াও হন ব্লুমিং কোচের ওপর।

মাঠের মধ্যে ঘুষি, ধাক্কাধাক্কি, মাটিতে ফেলে লাথি দেওয়া সমানতালে চলতে থাকে। কয়েকজন আহত হন। ব্লুমিং কোচিং স্টাফদের একজন সদস্যের চোয়াল ভেঙে গেছে।

পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ছোঁড়ে। বলিভিয়ান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বলিভিয়ার স্পোর্টস ডিসিপ্লিনারি কোর্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

এই শাখার আরও খবর

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au