দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৯ নভেম্বর- সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ফেরার দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ। প্রথম ম্যাচেও টস হেরে শুরুতে বল করেছিল স্বাগতিকরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় এই টি-২০ ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। ব্যাটার জাকের আলী, পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন নেই একাদশে। তাদের জায়গায় যথাক্রমে একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মাহেদী।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শেখ মাহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।