বিনোদন

সোহিনী সরকারের জায়গায় মিমি চক্রবর্তী

  • 5:22 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ওপার বাংলার বহুল আলোচিত সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে এল নতুন চমক। প্রায় চার মাস আগে ঘোষণার সময় জানানো হয়েছিল—ছবিটিতে অভিনয় করবেন সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ ও সত্যম ভট্টাচার্য। কিন্তু ফার্স্ট লুক প্রকাশের পরই সামনে এলো বড় পরিবর্তন-নায়িকা থেকে শুরু করে মূল চরিত্রের একাধিক তারকাই বদলে গেছেন।

নতুন আপডেট অনুযায়ী, সোহিনী সরকারের জায়গায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী। রুদ্রনীলের বদলে এসেছেন মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাস, আর সত্যম ভট্টাচার্যের পরিবর্তে দেখা যাবে ঋক চট্টোপাধ্যায়কে।

এই পরিবর্তনের কারণ জানতে চাইলে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, সোহিনীর পরিবর্তে মিমি আসার সিদ্ধান্ত কেন-এর সঠিক উত্তর দিতে পারবেন প্রযোজক। অভিনেতা নির্বাচন অনেক সময় বিভিন্ন কারণে বদলাতে হয়।

এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো সৃজিতের পরিচালনায় কাজ করছেন মিমি চক্রবর্তী-এটিও ছবিটি নিয়ে নতুন কৌতূহল তৈরি করেছে।

পরিবর্তন এসেছে প্রযোজকেও। নতুন প্রযোজকের ভাষ্য-আগে কী সিদ্ধান্ত হয়েছিল, তা আমরা স্পষ্ট জানতাম না। পুরো প্রকল্পটিকে নতুনভাবে সাজাচ্ছি। মিমি চক্রবর্তী অসাধারণ অভিনেত্রী। তবে তার মানে এই নয় যে সোহিনী ভালো নন-সম্প্রতি আমরা তাঁর সঙ্গে কাজও করেছি।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au