সর্বশেষ

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন আর্জেন্টাইন তারকা

  • 6:57 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ নভেম্বর-ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের জন্য খুশির খবরই বটে। লম্বা সময় পর চোট কাটিয়ে ফিরছেন দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর মাঠে নামবেন এই আর্জেন্টাইন তারকা। গত ফেব্রুয়ারিতে প্যালেসের বিপক্ষেই হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন তিনি।

সোমবার ঘরের মাঠে ১০ জনের এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের দশে নেমে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের বিপক্ষে ফল পক্ষে এলে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে ওঠার সুযোগ ছিল রেড ডেভিলদের।

তার পরও দলের জন্য সুখবর লিসান্দ্রোর ফেরা। এমইউটিভিকে দেওয়া সাক্ষাৎকারে লিসান্দ্রো খেলতে প্রস্তুত কি না প্রশ্নে কোচ রুবেন আমোরিম বলেছেন,‘যদি মার্তিনেজ বেঞ্চে থাকেন, তা হলে খেলতে প্রস্তুত। আমাদের তার খেলার সময় (মিনিট) নিয়ন্ত্রণ করতে হবে, যদি সে বেঞ্চে থাকে, তাহলে খেলতে প্রস্তুত।‘

এ ম্যাচের আগে ম্যাথিউস কুনহা, বেঞ্জামিন সেসকো ও হ্যারি ম্যাগুয়ারেকে পাচ্ছে না ইউনাইটেড। তবে ৫ ডিসেম্বর ওয়েস্ট হামের বিপক্ষে কুনহা ফিরতে পারেন বলে জানান কোচ।

প্যালেস কোচ অলিভার গ্লাসনার নিশ্চিত করেছেন, দলের অধিনায়ক মার্ক গেহি ইউনাইটেডের বিপক্ষে খেলবেন। সেলহার্স্ট পার্কে শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি ইউনাইটেড। তাই লিসান্দ্রোর ফেরা দলকে কিছুটা আত্মবিশ্বাস দিতে পারে বলে মনে করছে ক্লাবটি। কাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় প্যালেসের মাঠে নামবে ইউনাইটেড।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au