অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর
ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…
মেলবোর্ন ৩০ নভেম্বর-বিপিএল নিলামের আগে অন্যান্য দলের মতো দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করেছে রংপুর রাইডার্স। বিপিএলে বরাবরই শক্তিশালী দল গঠন করে শিরোপা দৌড়ে থাকে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তাদের নজর শিরোপাতেই।
রংপুরের বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে। বিসিবির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। নাফে বিপিএলের গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন। আর মুকিম এর আগে বিপিএলে খেলেননি।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বরাবরের মতোই নুরুল হাসান সোহানে আস্থা রেখেছে রংপুর। সবশেষ কয়েক বছরেই দলটির হয়ে খেলেছেন তিনি। এমনকি রংপুরকে নেতৃত্বও দিয়েছেন। গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) শিরোপা জিতেছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে।
আরেক স্থানীয় ক্রিকেটার হিসেবে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন ফিজ। নতুন মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে।
আজ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। শুরুতে আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় সময় বিকেল ৩টায় নিলাম শুরুর কথা বলা হলেও শেষ মুহূর্তে তাতে পরিবর্তন আনা হয়েছে। এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হবে এবারের বিপিএল নিলাম।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au