বিনোদন

ধর্মেন্দ্রর স্মরণসভায় তীব্র সমালোচনার মুখে করণ জোহর

  • 5:24 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৬ বার

মেলবোর্ন, ১ ডিসেম্বর- বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় উপস্থিত হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। স্মরণসভার মতো সংবেদনশীল মুহূর্তে গাড়িতে বসে হাসিমুখে ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ক্ষোভ উথলে ওঠে। অনেকে মন্তব্য করেছেন-এমন আচরণ একজন শোকাহত পরিবারের অতিথির সঙ্গে যায় না। কেউ কেউ করণকে ‘জোকার’ বা ‘নির্লজ্জ’ বলেও আক্রমণ করেছেন।

গত ২৪ নভেম্বর প্রয়াত হন হিন্দি সিনেমার কিংবদন্তি ধর্মেন্দ্র। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় স্মরণসভার, যার উদ্যোগে ছিলেন সানি দেওল ও ববি দেওল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বলিউডের বহু তারকা।

সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন করণ জোহর। গাড়ি থেকে নামার সময় তাঁর হাসিমুখে ফোনালাপ অনেকের কাছে বেমানান লেগেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর নিচে ক্ষোভ ঝরিয়েছেন অসংখ্য নেটিজেন।

একজন মন্তব্য করেন, “স্মরণসভায় এসে এমন হাসাহাসি-অবিশ্বাস্য! আরেকজন লিখেছেন, ‘যাকে দেখে মনে হয় না তিনি কারও শেষ বিদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন—বরং কোনো পার্টিতে!’

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au