বিনোদন

ফের চটেছেন জয়া বচ্চন

  • 5:38 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:২০ বার
মেলবোর্ন, ১ ডিসেম্বর- রেস্তোরাঁয় খেতে যাওয়া হোক কিংবা অনুষ্ঠান, তারকাদের দেখলেই সেখানে ক্যামেরা তাক করে ভিড় জমান ছবিশিকারিরা। কিন্তু বিনা অনুমতিতে ছবি তোলা একেবারেই পছন্দ করেন না অভিনেত্রী জয়া বচ্চন। ‘পাপারাৎজি’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন তিনি। এবার প্রকাশ্যে প্রশ্ন তুললেন জয়া।

এবার এক অনুষ্ঠানে এসে ছবিশিকারিদের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেত্রী জয়া।“এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে। সুতরাং ভালো করে জানি মিডিয়া, সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটা ফোন নিয়ে।

উদ্ভট সব প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?” ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।সোশ্যালে চোখ রাখলে মাঝে মাঝেই এমন অনেক ভিডিও দেখা যায়, রেগে গিয়ে কাউকে প্রকাশ্যে বিরক্তির সুরে ধমকাচ্ছেন জয়া।

আবার কখনও কাউকে শিক্ষা দিচ্ছেন, অনুমতি না নিয়ে কখনো কারো ছবি তোলা উচিত নয়। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারা এখন একেবারেই উল্টে গিয়েছে। অভিনেতারা বাড়িতে কী করছেন? সেটাও গাছের আড়ালে ক্যামেরা তাক করে ফ্রেমবন্দি করতে দ্বিধা করেন না অনেকে।কিছু দিন আগে এই কারণে রেগে গিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর কাপুর এবং আলিয়ার নতুন বাড়ির ভিডিও ছড়িয়ে পড়েছিল সর্বত্র।

যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল বাড়ির ভিতরটা। তাতেই ক্ষুব্ধ হয়েছিলেন কাপুর বাড়ির বউ।প্রসঙ্গত, জয়া বচ্চনের বাবা তরুণকুমার ভাদুড়ীও ছিলেন সাংবাদিক। দুটি নামী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একাধিক উপন্যাসও লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘অভিশপ্ত চম্বল’। সাংবাদিকের মেয়ে হিসাবে কখনও এই সংস্কৃতি মেনে নিতে পারেন না জয়া। প্রকাশ্যে নিজের বিরক্তি দেখিয়ে ফেলেন।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au