অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর
ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…
মেলবোর্ন ১ ডিসেম্বর-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তামিম।
পরে তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আসুন। আমি যখন অসুস্থ ছিলাম তার পরিবার আমার খোঁজ খবর নিয়েছিল। সেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমি। আজকে তাকে দেখতে এসেছি। বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখে মানবিকভাবে দেখার অনুরোধ করেন তামিম ইকবাল।
এর আগে শনিবার খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট দেন তামিম ইকবাল।
তিনি লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেদিনই তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন দেখা দিয়েছে, আক্রান্ত হয়েছে হার্ট এবং ফুসফুসও। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au