সর্বশেষ

এবার চন্দরপলের মতো স্টিকার পরে খেলবেন স্টিভেন স্মিথ

  • 6:57 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ ডিসেম্বর-অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথকে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট গ্যাবায় শিভনারায়ন চন্দরপলের মতো চোখের নিচে ‘আই ব্ল্যাক’ ব্যবহার করতে দেখা যেতে পারে। রাতে ফ্লাডলাইটে করা অনুশীলনে অজি সাবেক অধিনায়ককে এই অ্যান্টি-গ্লেয়ার স্টিকার পরে নেটে ব্যাট করতে দেখা গেছে।

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুরু হতে যাওয়া ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির গোলাপি বলের ম্যাচকে সামনে রেখে তিনি এই নেট অনুশীলন করেন।

ফ্লাডলাইটে গোলাপি বল খেলতে ব্যাটারদের অসুবিধের কথা ইতোমধ্যে জানিয়েছেন অনেক ক্রিকেটার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক এ ব্যাপারে বলেছিলেন, আলো প্রতিফলিত হলে গোলাপি বলের কালো সিমে ফোকাস করা কঠিন হয়ে পড়ে। জো রুট প্রশ্ন তোলেন, অ্যাশেজে আদৌ গোলাপি বলের টেস্ট রাখা উচিত কিনা। স্বয়ং স্মিথ একদা বলেছিলেন, দিনের কিছু সময় গোলাপি বল দেখা কঠিন হয়ে যায়। আচরণও লাল বলের মতো থাকে না। ব্যাটারদের জন্য এটা সত্যিই চ্যালেঞ্জিং।

গোলাপি বলের ক্রিকেটে স্মিথের অতীত রেকর্ডও খুব একটা ভালো নয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি পিংক-বল টেস্টের ২৪ ইনিংসে তার সেঞ্চুরি মাত্র একটি (গড় ৩৭.০৪)। অথচ লাল বলের ‘দিনের’ টেস্টে তার রেকর্ড ঈর্ষনীয়– ১৯০ ইনিংসে ৩৫ সেঞ্চুরি, গড় ৫৮.৩১।

এ কারণেই সম্ভবত তিনি চোখের নিচে ‘আই ব্ল্যাক’ পরে অনুশীলন করেছেন। যাতে ফ্লাডলাইটের আলো ত্বকে পড়লে যে ঝলক তৈরি হয়, সেটা কমিয়ে তিনি বলটাকে ভালোভাবে দেখতে পান। ‘আই ব্ল্যাক’-এর কাজই মূলত এটি। মার্কিন খেলোয়াড়দের নিয়মিত এটি পরে খেলতে দেখা যায়। সাবেক ক্যারিবীয় ক্রিকেটার শিভনারায়ন চন্দরপল এই কালো স্টিকার চোখের নিচে লাগিয়ে ব্যাটিং করার জন্য বিখ্যাত।

তার এই কালো স্টিকার পরার কারণ অনেক ক্রিকেটাররাই জানতেন না। আসলে ওই কালো স্টিকার দুটো ছিল ‘অ্যান্টি-গ্লেয়ার প্যাচস’। অর্থাৎ এটি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির চোখের পেরিফেরালে সূর্যের আলোর প্রভাব কমিয়ে দিতো। ফলে চন্দরপল বল দেখতে কিছুটা কম সমস্যার সম্মুখীন হতেন।

২০১৮ সালে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চন্দরপল বলেওছিলেন তা- আলো খুব বেশি হলে আমি এগুলো (আই ব্ল্যাক) পরতাম। তাতে প্রায় ৬০-৭০ শতাংশ গ্লেয়ার কমে যেতো।
চন্দরপলের চোখের নিচে কালো স্টিকার পরা নিয়ে বিশ্ব ক্রিকেটের কৌতূহলের অন্ত ছিল না। সেই কৌতূহল কি গ্যাবায় নতুন করে চাগিয়ে দেবেন স্টিভেন স্মিথ?
পার্থে মাত্র দুই দিনে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

এই শাখার আরও খবর

ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au