বিনোদন

অনন্যার ছবি নিয়ে সুহানার পোস্ট

  • 8:06 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:২১ বার
মেলবোর্ন ১ ডিসেম্বর- বলিউডের এই প্রজন্মের দুই অভিনেত্রী সুহানা খান ও অনন্যা পাণ্ডে। নিজেদের ছবির প্রিমিয়ার নাইটই হোক বা কোনো পার্টি, ঘরোয়া অনুষ্ঠান বা জীবনের বড় কোনো বিষয়, কোনোভাবেই একে অপরকে শুভেচ্ছা জানাতে বা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভোলেন না তাঁরা কেউই। এবারও তার ব্যতিক্রম হলো না। অনন্যার নতুন ছবি ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’তে তাঁর লুক নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সুহানা।সঙ্গে লিখলেন, মনোগ্রাহী এক ক্যাপশনও।

অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা এবার অনন্যার একটি বোল্ড ছবি পোস্ট করেন নিজের সোশাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, ‘তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।’ সেই পোস্টে আবার অনন্যাকে ট্যাগও করেছেন সুহানা।

বেশ কয়েক মাস আগে অনন্যা নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর রোদে পুড়ে তামাটে রঙ হয়ে যাওয়া ত্বকের ছবি পোস্ট করেছিলেন। শুধু তাইই নয়, এই ছবিতে অনন্যাকে বিকিনি লুকে দেখেও চোখ কপালে উঠেছিল অনেকের। একইসঙ্গে ‘প্রাক্তন’ কার্তিক আরিয়ানের সঙ্গে এই ছবিতে অভিনয় ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় সব মিলিয়ে এমনিতেই শিরোনামে উঠে এসেছেন অনন্যা। এবার তাঁকে নতুন ছবির লুক নিয়ে প্রশংসা করলেন প্রিয় বন্ধু।

তবে শুধু সুহানাই যে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন এমনটা নয়, অনন্যা নিজেও এর আগে এই একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি ছবিতে আমার প্রিয় কিছু লুক। আপনারা কি আমার এই ছবি দেখেছেন? আমার ছবির টিমকে অনেক ভালোবাসা আমার এই লুক তৈরি করার জন্য।’

 

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au