সর্বশেষ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিশ্চয়তার বার্তা আইন উপদেষ্টার

  • 12:47 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনগত বাধা আছে বলে সরকারের জানা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, প্রয়োজনে সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা মন্তব্য করা বা প্রশ্ন তোলা অনুচিত। বিষয়টি পারিবারিক অনুভূতির সঙ্গে জড়িত।

আসিফ নজরুল বলেন, তারেক রহমানের দেশে আসা নিয়ে কারও মন্তব্য করা বা নির্দেশনা খোঁজা রুচিসম্মত নয়। বেগম খালেদা জিয়ার অবস্থা, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং মা–ছেলের সম্পর্ক এসব বিবেচনায় বিষয়টি যথেষ্ট সংবেদনশীল। তিনি মনে করেন, পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানই ঠিক করবেন কোন সময়টি তাঁর ফিরে আসার জন্য উপযুক্ত।

আইন উপদেষ্টা আরও বলেন, যদি কোনো ধরনের আইনগত জটিলতা থেকেও থাকে, সরকার তা সমাধানে সহযোগিতা করবে। তাঁর বিশ্বাস, উপযুক্ত সময় এলে তারেক রহমান দেশে ফিরবেন।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au