সর্বশেষ

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের শেষ টি টোয়েন্টি মঙ্গলবার

  • 1:36 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ডিসেম্বর-নিলামের রেশ কাটিয়ে চট্টগ্রামে কঠোর পরিশ্রম করেছেন তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারীরা, চট্টগ্রামে সিরিজ নির্ধারনী ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরিবর্তে দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। শেষ ম্যাচে একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারী, বিশ্বকাপের আগে শেষ ম্যাচে জয় দিয়েই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় টাইগাররা। অন্যদিকে গোটা সিরিজ জুড়ে দারুন ক্রিকেট উপহার দেয়া আইরিশদেরও একমাত্র লক্ষ্য সিরিজ জয়।

বিপিএল নিলামের পরের দিন অনুশীলনে তাওহীদ হৃদয়, তাকে অভিনন্দন জানিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, বিরানব্বই লাখ টাকায় রংপুর রাইডার তাকে দলে ভিড়িয়েছে

রংপুর তো বটেই, জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তাওহীদ হৃদয়, চট্টগ্রামে সিরিজের প্রথম টি২০ তে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন, সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য বাড়তি পরিশ্রম করেছেন

চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে বাঁচা মরার লড়াই, র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলটার সাথে সিরিজে সমতায় রয়েছে টাইগাররা, শেষ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না টাইগার বোলিং কোচ শন টেইট। বলেন, আমাদের চিন্তাভাবনা বেশি জটিল করার দরকার নেই। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে। আন্তর্জাতিক ম্যাচ জিতলে সবসময়ই আত্মবিশ্বাস বাড়ে। আমরা যা করতে পারি, তা হলো ভালো খেলা৷ গত ম্যাচে জয়ের যে আত্মবিশ্বাস পেয়েছি, তা নিয়ে আগামী ম্যাচে মাঠে নামবো। আশা করি আমরা জিতব। জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছি না।

ম্যাচের আগের দিন সেন্টার উইকেটেই মনোযোগ ছিলো লিটন দাসের, এই উইকেটেই সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে তার দল। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ, শেষ ম্যাচে একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারী, প্রতিপক্ষ দলের প্রশংসা করলেও সিরিজ জিতেই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান শন টেইট। তিনি আরো বলেন, আয়ারল্যান্ড ভালো ক্রিকেট খেলছে এবং তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। তারা খুব সংগঠিত একটি টিটোয়েন্টি দল । আমাদের জন্য ভালো চ্যালেঞ্জই দরকার। আমাদের পরের সিরিজই বিশ্বকাপ, আমরা জয় দিয়েই শেষ করতে চাই।

টেস্টে হোয়াইটওয়াশ হলেও টি২০ তে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে আইরিশরা, ছোট ফরম্যাটের দুই ম্যাচেই বাংলাদেশকে চাপে রাখেন স্টারলিং ক্যাম্ফাররা, টি-২০ সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দেশে ফিরতে চায় আইরিশরা।

ক্যাম্ফারের মতে, গত দুই ম্যাচে আমরা বেশ ভালোই করেছি। তবে আমরা আরও উন্নতি করতে চাই। আশা করি কাল তা প্রয়োগ করতে পারব। সামনে বিশ্বকাপ, এটা মাথায় রেখেই আমরা মাঠে নামবো, আমরা আমাদের প্রক্রিয়া মেনে ভালো খেলে যেতে চাই, আগামীকালও এটাই লক্ষ্য।’

সিরিজ নির্ধারনী ম্যাচ খেলে মঙ্গলবার’ই চট্টগ্রাম ছাড়তে চায় আয়ারল্যান্ড দল, আর তাই সন্ধ্যা ছয়টার পরিবর্তে দুপুর দুইটায় শুরু হবে দুই দলের মধ্যকার শেষ লড়াই।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au